হলিউড
অভিনেতা মর্গান ফ্রিম্যানের একটি ছবি মাইক্রোব্লগিং সাইট টুইটারের মাধ্যমে
ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যায়, তিনি লন্ডনের একটি মসজিদে শিয়া মুসলিমদের
ধর্মীয় অনুষ্ঠানে হাজির হয়েছেন। সেখানে আশুরা উপলক্ষে উপস্থিত ছিলেন শিয়া
মুসলিমরা। মসজিদে পা মেলে দিয়ে বসে পড়েন ফ্রিম্যান।
লন্ডনের
কুইন্স পার্কের একটি মসজিদে আশুরা উপলক্ষে আল খোয়েই ফাউন্ডেশন এক
অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে সরাসরি উপস্থিত হন ফ্রিম্যান। গত এপ্রিলে
ফ্রিম্যানের একটি তথ্যচিত্র সিরিজ 'ঈশ্বরের সঙ্গে ফ্রিম্যানের গল্প'
প্রিমিয়ার হয়। সেই তথ্যচিত্রে বিভিন্ন সংস্কৃতি এবং ধর্মের নানা বিষয় ও
জীবনের অর্থ উন্মোচনের দাবি করা হয়। তথ্যচিত্রের অংশ হিসেবে মসজিদে হাজির
হয়েছিলেন তিনি।

No comments:
Post a Comment