Saturday, October 29, 2016

নতুন করে হিলারির ই-মেইল তদন্তে এফবিআই

মার্কিন তদন্ত সংস্থা এফবিআই বলছে, পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে হিলারি ক্লিনটনের ব্যক্তিগত ই-মেইল ব্যবহারের বিষয়ে তারা নতুন করে তদন্ত শুরু করতে যাচ্ছে। কারণ হিসেব সংস্থাটি জানিয়েছে, সেই সময়ের আরও কিছু ই-মেইলের তারা সন্ধান পেয়েছে। এফবিআই পরিচালক জেমস কোমি কংগ্রেসকে এক চিঠিতে এসব তথ্য জানিয়েছেন। তবে হিলারি ক্লিনটনের বিশ্বাস, নতুন তদন্তেও আগের সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না।
তিনি দ্রুত তদন্ত করে ফলাফল আমেরিকান জনগণের সামনে তুলে ধরার জন্যও আহ্বান জানিয়েছেন। খবর বিবিসির। ২০১৫ সালে হিলারির বিরুদ্ধে প্রথম এ অভিযোগ ওঠে। তবে তদন্তের পর গুরুতর কিছু পাওয়া যায়নি বলে সে সময় এফবিআই জানিয়েছিল। এজন্য তার বিরুদ্ধে কোনো অভিযোগ না আনারও সিদ্ধান্ত নেয় সংস্থাটি। কিন্তু প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরুর পর থেকেই এ বিষয়টিকে হিলারির বিরুদ্ধে একটি অভিযোগ বা অস্ত্র হিসেবে ব্যবহার করছেন তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বীরা। এটি প্রেসিডেন্ট পদের জন্য একটি 'দায়িত্বহীন আচরণ' বলে দাবি করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

No comments:

Post a Comment