মাটি
থেকে উড়াল দেয়ার মুহূর্তে অগ্নিকাণ্ডের ঘটনায় আমেরিকান বিমান জরুরি অবতরণ
করেছে। এতে যাত্রী ও ক্রুসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। বিমানটিতে ১৬১ জন
যাত্রী ও ৯ জন ক্রু ছিলেন। যুক্তরাষ্ট্রের শিকাগোর ও'হারে বিমানবন্দরে এ
দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার ওই বোয়িং বিমানটি মিয়ামির উদ্দেশে যাত্রা
করেছিল।
দেশটির ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানায়, বিমানটির টায়ার ফেঁটে যাওয়ার পাশাপাশি এর একটি ইঞ্জিনে আগুন ধরে যায়।
এ ঘটনার সঙ্গে সঙ্গেই পাইলট বিমানটির উড্ডয়ন থামিয়ে দেন ও যাত্রী-ক্রুদের
দ্রুত বিমান থেকে বের করে দেন। এ সময় কালো ধোঁয়ায় বিমানটি ঢেকে যায়।

No comments:
Post a Comment