ভারতের রাজধানী দিল্লিতে কাঁচা ও অর্ধসেদ্ধ ডিম না খেতে বলা হচ্ছে লোকজনকে। বার্ড ফ্লু থেকে প্রতিকারের অংশ হিসেবে এ পদক্ষেপ নিয়েছে দিল্লী সরকার। খবর এনডিটিভির। সম্প্রতি দিল্লির হরিণ পার্কে ৬৫টি পাখি মারা যায়। এরমধ্যে গত শনিবার ১৭টি এবং রোববার ১০টি পাখির মৃত্যু হয়।
এসব মৃত পাখি কেন্দ্রীয় গবেষণাগারে নিয়ে পরীক্ষা করে দেখা যায় এগুলো বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে মারা গেছে। দিল্লি সরকার সব মন্ত্রণালয়ের সমন্বয়ে বার্ড ফ্লু নিয়ন্ত্রণে একটি কমিটি করেছে, যার নেতৃত্ব দিচ্ছেন উন্নয়ন মন্ত্রী গোপাল রাই। এ কমিটি বার্ড ফ্লু নিয়ন্ত্রণে ১১টি পরামর্শ সম্বলিত একটি স্বাস্থ্যবিষয়ক নির্দেশনা জারি করেছে। এর মধ্যে রয়েছে কাঁচা ও অর্ধদ্ধে ডিম না খাওয়া, মাংস ১০০ ডিগ্রি সেন্টিগ্রেট তাপমাত্রায় রান্না করা এবং রান্না করা মংসের পাশে কাঁচা মাংস না রাখা।

No comments:
Post a Comment