একসঙ্গে
দেশে ফিরে যাওয়ার জন্য বিমানে ওঠার আগে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের
জন্য অপেক্ষা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শুক্রবার ইসরাইলের
সাবেক নেতা শিমন পেরেজের শেষকৃত্য শেষে তেলআবিব বিমানবন্দরে এয়ার ফোর্স
ওয়ান বিমানে ওঠার আগে ক্লিনটনের জন্য অপেক্ষা করেন ওবামা। খবর সিএনএনের।
কোট খুলে টাই ঢিলে করে বিমানের দরজায় ক্লিনটনের জন্য অপেক্ষা করছিলেন ওবামা। শিমন পেরেজের শেষকৃত্য শেষে ব্যক্তিগত কাজে বা উপস্থিত ডেলিগেটদের সঙ্গে আলাপচারিতায় দেরি করছিলেন ক্লিনটন। কথা ছিল একই বিমানে পাশাপাশি সিটে বসে দেশে ফিরে যাবেন। এজন্যই অধীর অপেক্ষা ওবামার।

যখনই
তিনি ক্লিনটনকে বিমানের দিকে এগিয়ে আসতে দেখলেন, তখন হাত উঁচিয়ে ওবামা
চিৎকার করলেন, বিল! চলে এসো! তাড়াতাড়ি এসো! বিমানের একজন ক্রু বলেন,
বিমানের দরজার কাছে আসার পর ওবামার সঙ্গে করমর্দন ও মাথার সঙ্গে মাথা
মিলালেন ক্লিনটন। পরে বিমানের মোবাইল সিঁড়িতে ওবামা আবার বললেন, বিল! চলো
যাই! চলো বাড়ি যাই।

No comments:
Post a Comment