Tuesday, October 4, 2016

সাহসিকার ভয়

তাপসী পান্নু
এ জন্য বিনা ব্যর্থতায় সফল হতে নেই। তখন যেন ব্যর্থ হওয়ার ভয় গ্রাস করে বসে। যে ভয় এখন পাচ্ছেন তাপসী পান্নু। পিংক ছবিতে অদম্য সাহসিকার চরিত্রে দেখা গেছে তাপসীকে। এত দিন মূলত তামিল ও তেলেগু ছবি করে এলেও এক পিংক তাঁকে এনে দিয়েছে অন্য রকম পরিচিতি। চারদিক থেকেই প্রশংসা কুড়াচ্ছেন। অমিতাভ বচ্চনের মতো অভিনেতার ঔজ্জ্বল্যে যিনি নিজেকে হারিয়ে যেতে দেননি। এর আগে চাশমে বাদ্দুর ও বেবিতে কাজ করলেও বলা যায়,
পিংক ছবি দিয়েই তাপসীর আসল যাত্রা শুরু হলো বলিউডে। নিজের অভিজ্ঞতা সম্পর্কে ২৯ বছর বয়সী এই অভিনেত্রী বলেছেন, ‘বেবিতে মাত্র ২০ মিনিট কাজ করলেও সেই অল্প সময়ের অভিনয়ের বদৌলতেই কিন্তু আমি অন্য ছবিগুলোতে কাজের সুযোগ পেয়েছি। আর পিংক করার পর তো অন্য এক উচ্চতায় চলে গেছে সব। এটা আমাকে তাই একটু ভীত করে তুলেছে। মানুষের প্রত্যাশা বেড়েছে। সেই প্রত্যাশা মেটানোর চাপও এসেছে।’ কিন্তু সব ছবিই তো আর পিংক-এর মতো হবে না। এই বাস্তবতা তাপসীও বোঝেন। ‘সাহসী নারী’ চরিত্রে আরও কাজের প্রস্তাব যে এসে ভিড় করবে, তাও বোঝেন। তবে আরও বৈচিত্র্যময় চরিত্র ও ভিন্ন ভিন্ন ঘরানার পরিচালকের সঙ্গেই এখন কাজ করতে চান তিনি। তাপসীর মুক্তির অপেক্ষায় আছে রানিং শাদি ডটকম, গাজি, তড়কা ও নাম শাবানা নামের ছবিগুলো। টিওআই।

No comments:

Post a Comment