Tuesday, October 4, 2016

কক্সবাজারে অস্ত্র দিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে যুবক আটক

কক্সবাজারে অস্ত্র দিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে যুবক আটক
শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও (কক্সবাজার সদর) প্রতিনিধি ঃ
কক্সবাজার সদরের ভারুয়াখালীতে অস্ত্র দিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে এক যুবক আটক হয়েছে জনতার হাতে । ৩ অক্টোবর সন্ধ্যায় তাকে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের পাশর্^বর্তী সড়ক থেকে আটক করা হয়। আটককৃত যুবক চৌফলদন্ডী কালুফকির পাড়া এলাকার অছিয়র রহমানের পুত্র মোঃ ইউনুছ বলে জানা গেছে। অভিযোগে জানা যায়, আটককৃত মোঃ ইউনুছসহ আরো ৩ জন যুবক গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যার পরে ভারুয়াখালী আশ্রয়ণ প্রকল্প এলাকার মৃত মোজাফ্ফর আহমদের পুত্র সাহাব উদ্দীন সওদাগরের দোকানে গিয়ে নাস্তা করার ফাঁকে বিভিন্ন কৌশলে মুড়িয়ে একটি বন্দুক জমা দেয়। তিনিও সরল বিশ^াসে প্যাকেটটি জমা নেন। ঐ যুবকরা চলে যাওয়ার ১০ মিনিট পরে রামু থানার পুলিশ অভিযান চালিয়ে সাহাব উদ্দীনকে আটক করে নিয়ে যায়। পরে তাকে অস্ত্র মামলায় কারাগারে প্রেরণ করে। ঘটনার ৫দিন পর সাহাব উদ্দীনের স্ত্রী মোর্শেদা বেগম ও মেয়ে জেসমিন আক্তার মামলা সংক্রান্ত বিষয় নিয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে আসে। প্রয়োজনীয় কাজ শেষে বাড়ী ফেরার পথে অস্ত্র রাখা যুবক ইউনুছকে দেখতে পেয়ে ধাওয়া করে জনতার সহায়তায় তাকে আটক করে তদন্ত কেন্দ্রে সোপর্দ করে বলে জানায় স্ত্রী মোর্শেদা বেগম। এ রিপোর্ট লেখা পর্যন্ত সাহাব উদ্দীনের স্ত্রী আটককৃত যুবকের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান। প্রাথমিকভাবে আটককৃত যুবক ইউনুছ ভাড়াটিয়া হিসাবে ঐ দোকানে অস্ত্র দিয়ে সাহাবউদ্দীনকে ফাঁসাতে চেয়েছিল বলে স্বীকার করে। এ ব্যাপারে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক এসআই দেবাশীষ সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেবেন বলে জানান।

No comments:

Post a Comment