Saturday, October 22, 2016

সবচেয়ে বেশি ডিসমিসাল মুশফিকুর রহিমের

টেস্ট ক্রিকেটে উইকেট কিপার হিসেবে বাংলাদেশের সর্বোচ্চ ডিসমিসাল এখন মুশফিকুর রহিমের। আগের দিন মঈন আলীর ক্যাচ নিয়ে ছুঁয়েছিলেন খালেদ মাসুদকে, কাল সকালে ব্রডের ক্যাচ নিয়ে ছাড়িয়ে গেলেন তার পূর্বসূরিকে। মুশফিকুর রহিমের ডিসমিসাল ৮৮টি, খালেদ মাসুদ ৮৭, মোহাম্মদ সেলিমের ৪, লিটন কুমার দাসের ৩, মেহরাব হোসেনের ২ এবং মাহমুদউল্লাহ, রাজিন সালেহ ও শাহরিয়ার হোসেনের একটি করে ডিসমিসাল রয়েছে।
ইনিংসপ্রতি ডিসমিসালে অবশ্য এগিয়ে খালেদ মাসুদ। তার ৬১ ইনিংসে ৮৭ ডিসমিসাল, মুশফিকের ৮৮ ডিসমিসাল ৭৬ ইনিংসে। মুশির ক্যাচ ৭৭টি, স্টাম্পিং ১১টি, খালেদ মাসুদের ৭৮ ক্যাচ এবং ৯ স্টাম্পিং। এই দু’জন ছাড়া মূল উইকেটকিপার হিসেবে বাংলাদেশের কিপিং গ্লাভস সামলেছেন আরও তিনজন- মোহাম্মদ সেলিম, লিটন দাস ও মেহরাব হোসেন। এছাড়া খালেদ মাসুদ ও মুশফিকুর রহিমের চোটে ইনিংসের বিভিন্ন সময়ে কিপিং গ্লাভস হাতে দিয়েছেন রাজিন সালেহ, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, ইমরুল কায়েস ও মাহমুদউল্লাহ।

No comments:

Post a Comment