চলচ্চিত্রে
নতুন জুটি হিসেবে দেখা যাবে এপার বাংলার শাহেদ আর ওপার বাংলার রিয়া সেনকে।
মিডিয়াতে যার হাত ধরে শাহেদের অভিষেক হয়েছিল সেই রিংগোর হাত ধরেই ওপার
বাংলার সিনেমা ‘সেনাপতি’ সিনেমায় অভিনয় করছেন শাহেদ। এতে বিষ্ণু চরিত্রে
অভিনয় করছেন তিনি। আর তার বিপরীতে টিনা চরিত্রে অভিনয় করছেন কলকাতার রিয়া
সেন। বর্তমানে কলকাতায় ছবিটির শুটিং চলছে। প্রথম লটের শুটিং শেষে আজ ঢাকা
ফিরছেন শাহেদ।
এ প্রসঙ্গে মুঠোফোনে
কলকাতা থেকে শাহেদ যুগান্তরকে বলেন, ‘রিয়ার সঙ্গে এটা আমার প্রথম কাজ। খুব
সহযোগিতা পরায়ণ একজন অভিনেত্রী তিনি। আমরা একসঙ্গে একটি ভালো সিনেমায় কাজ
করেছি। কাজটি নিয়ে আমি খুব আশাবাদী।’ মুঠোফোনে রিয়া বলেন, ‘শাহেদের সঙ্গে
কাজ করে খুব ভালো লাগল। সিনেমার বাকি শুটিংয়ের জন্য শিগগিরই বাংলাদেশে
আসব।’ ছবিটির পরিচালক রিংগো জানান, দ্রুত সিনেমাটির কাজ শেষ করে মুক্তি
দেয়ার জন্য প্রস্তুত করা হবে।

No comments:
Post a Comment