* ইদানীং গানের পাশাপাশি মিউজিক ভিডিওতেও পারফর্ম করছেন...
**
সময় বদলেছে। এখন শ্রোতারা গান শোনার পাশাপাশি দেখেও থাকেন। তাই গানের
সঙ্গে মিউজিক ভিডিও নির্মাণ হচ্ছে। দর্শক শ্রোতাদের চাহিদার জন্যই এটি
হচ্ছে। আমিও তাই দর্শক-শ্রোতাদের জন্য মিউজিক ভিডিও নিয়ে হাজির হচ্ছি।
সময়ের সঙ্গে শ্রোতাদের ভালোলাগা ধরতে না পারলে শিল্পীর ওপর থেকে তাদের
ভালোবাসা উঠে যাবে। তাই দর্শক-শ্রোতাদের পছন্দের দিকটা আমাদের খেয়াল করতে
হয়। সব কিছুর পর তাদের জন্যই আমরা।
* মিউজিক ভিডিও দিয়ে দর্শকদের মাঝে টিকে থাকার লড়াইয়ে কতটা সফল হওয়া যাবে?
**আমি বলিনি শুধু মিউজিক ভিডিও দিয়ে দর্শকদের মাঝে টিকে থাকা যাবে। বলেছি, এখন দর্শকদের চাহিদায় গান শোনার পাশাপাশি দেখার বিষয় হয়েও দাঁড়িয়েছে। তবে এক্ষেত্রে অবশ্যই আগে ভালো গান থাকতে হবে। সময়ের সঙ্গে হয়তো একদিন মিউজিক ভিডিও হারিয়ে যাবে। কিন্তু যে গানের সুর ভালো, কথা ভালো সেই গানই শ্রোতারা মনে রাখবেন।
* চলচ্চিত্রের পাশাপাশি নাটকের গানেও কণ্ঠ দিয়েছেন আপনি...
** গানের বেসিক শিক্ষাটা আমি সেই ছোট বেলা থেকেই নিতে শুরু করেছি। ক্লাসিক গানের ওপর উস্তাদ শফি মণ্ডলের কাছে ১৫ বছর শিক্ষা নিয়েছি। এখনও গানের চর্চা অব্যাহত রেখেছি। এই শিক্ষাটা থাকলে আমার বিশ্বাস যে কোনো শিল্পী সব মাধ্যমেই গান গাইতে পারবেন। সেটা হোক চলচ্চিত্র কিংবা নাটকের গান।
* প্রথম আয়ের কথা স্মরণ আছে?
** কেন থাকবে না। আমাকে আমাদের দেশের মানুষ কোথায় থেকে তুলে এনেছে এটা কী কখনও ভোলা যাবে। আমি কুষ্টিয়ার মেয়ে। ২০০১ সালে কুষ্টিয়ার এক মেলায় হাজারও দর্শকদের সামনে গান গেয়েছিলাম। বিনিময়ে সম্মানী পেয়েছিলাম মাত্র ৫০ টাকা। গান গেয়ে সেটিই আমার প্রথম রোজগার। তখন ৫০ টাকাই আমার কাছে ৫০ হাজার টাকা মনে হয়েছিল। এর বাইরে সবার যে বাহ্বা পেয়েছিলাম সেটি এখনও চোখের সামনে জ্বলজ্বল করে।
* লালনের এলাকার মেয়ে আপনি। তাকে নিয়ে ভবিষ্যত কোনো পরিকল্পনা আছে কী?
**লালন শাহ আমার অদৃশ্য গুরু। তার গান গেয়েই আমি আজকের সালমা। তার গান নিয়ে প্রতি বছরই নতুন নতুন পরিকল্পনা থাকে। আগামীতে তাকে নিয়েই সাধ্যের মধ্যে কিছু করার ইচ্ছা তো অবশ্যই আছে। তবে সেটি এখনই বলতে পারছি না। সঙ্গীত বিষয়ে একটি একাডেমি করারও ইচ্ছা আছে। দেখি আল্লাহ কতটা পূরণ করেন।
অনিন্দ্য মামুন

No comments:
Post a Comment