Saturday, October 29, 2016

ইঞ্জিন লাইনচ্যুত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

সিগন্যাল ভুলে শায়েস্তাগঞ্জগামী বাল্লা লোকাল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে আখাউড়া-সিলেট রেলপথের লোপ লাইনে ৮ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। শুক্রবার রাত ২টা ১০ মিনিটে লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধারের পর ট্রেনের একটি বগি ফের লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে আখাউড়া রেল জংশন থেকে হাইড্রোলিক টুল ভ্যান ঘটনাস্থলে বগি উদ্ধার করে লাইন মেরামত কাজ শেষ করলে ভোর ৪টা ৭মিনিটে এ পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে বাল্লা লোকাল ট্রেনের শায়েস্তাগঞ্জ অভিমুখে যাত্রা বাতিল করে ট্রেনটি আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে শনিবার সকাল সাড়ে ৮টায় ভৈরবের উদ্দেশ্যে যাত্রা করে। আখাউড়া রেল জংশন প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, আখাউড়া-সিলেট রেলপথের আজমপুর রেল স্টেশনে যাত্রা বিরতি শেষে যাত্রীবাহী বাল্লা লোকাল ট্রেন শুক্রবার রাত পৌনে ৮টায় শায়েস্তাগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনটি ২নং লাইনে যাত্রা করলেও সিগন্যাল দেয়া হয় ৩নং লাইনে।
ট্রেনের চালক ২নং লাইন ক্লিয়ার মনে করে ট্রেনের যাত্রা শুরু করে। ট্রেনটি কিছু দূর এগিয়ে আমোদাবাদ আউটার সিগন্যাল এলাকায় পৌঁছামাত্রই বিকট শব্দে ইঞ্জিন লাইনচ্যুত হয়। খবর পেয়ে আখাউড়া রিলিফ ট্রেন ঘটনাস্থলে উদ্ধার ও লাইন মেরামত কাজ শেষ করে রাত ২টা ১০ মিনিটে যাত্রা করে সামনে এগিয়ে যেতেই ট্রেনের একটি বগির দু’টি চাকা ফের লাইনচ্যুত হয়। পরে আখাউড়া রেল জংশন থেকে হাইড্রোলিক টুল ভ্যান ঘটনাস্থলে লাইনচ্যুত বগি উদ্ধার করে লাইন মেরামত কাজ শেষ করলে প্রায় ৮ঘণ্টা পর ভোর ৪টা ৭মিনিটে ওই রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন কেবিন মাস্টার মো. উজ্জল হোসেন যুগান্তরকে বলেন, বাল্লা লোকাল ট্রেনের শায়েস্তাগঞ্জ অভিমুখে যাত্রা বাতিল করে ট্রেনটি আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে শনিবার সকাল সাড়ে ৮টায় ভৈরবের উদ্দেশ্যে যাত্রা করে। তবে বাল্লা লোকাল ট্রেনটি আখাউড়া-সিলেট রেলপথের লোপ লাইনে লাইনচ্যুত হওয়ায় মেইন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। 

No comments:

Post a Comment