অভিনয় আর উপস্থাপনা দুই মাধ্যমেই সমান তালে ছুটে চলছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সম্প্রতি বেশ কয়েকটি নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ তারকা। সমসাময়িক ব্যস্ততা এবং অন্যান্য প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলছেন তিনি
#অভিনয়ের ব্যস্ততা কেমন যাচ্ছে?
##অভিনয়ের ব্যস্ততাই এখন অনেক বেশি। কয়েকটি খণ্ড নাটকের কাজ শেষ করেছি। পাশিপাশি কয়েকটি ধারাবাহিকের কাজও করছি। ‘লড়াই, ‘এই কূলে আমি ঐ কূলে তুমি’, ‘মেঘের পরে মেঘ’, ‘ঝামেলা আনলিমিটেড’সহ বেশ কিছু নাটকের শুটিং চলছে।
#অভিনয়ের বাইরে আর কী নিয়ে ব্যস্ততা?
##সারা বছর নাটকের কাজ করে অন্য কিছু করার সময় পাই না। তবে উপস্থাপনা করা হয় মাঝে মাঝে। বিশেষ করে রান্নার অনুষ্ঠানে উপস্থাপনা করতে ভালো লাগে। এ ছাড়া ‘আজকের অনন্যা’ অনুষ্ঠান উপস্থাপনার পর উপস্থাপনায় বেশিই ডাক পাচ্ছি। তাই অভিনয়ের বাইরে আজকাল উপস্থাপনাতেই বেশি সময় দেয়া হচ্ছে।
#আপনি তো একজন ডেন্টিস্ট। এ পেশার খবর কী?
##আপাতত এর কাজ বন্ধ রেখেছি। কারণ প্রথমত শুটিংয়ের চাপে সময় দিতে পারি না। তা ছাড়া চেম্বার নিয়ে বসার কথা থাকলেও কিছু ঝামেলার কারণে পারছি না। তাই আপাতত এ পেশাতে সময় দেয়া হচ্ছে না।
#পর্দার বাঁধন আর ব্যক্তি বাঁধনের মধ্যে পার্থক্য কোথায়?
##খুব বেশি পার্থক্য দেখি না। আমার কাছে প্রায় একই মনে হয়। কারণ অভিনয় পেশাগতভাবে করলেও বেশ দায়িত্ব নিয়ে করি। আর ব্যক্তি বাঁধন হিসেবেও চেষ্টা করি সব দায়িত্বটুকুই পরিপূর্ণভাবে করার। তারপরও কিছু বিষয় তো থাকেই।
#কাজের বাইরে অবসর কীভাবে কাটান?
##সব কিছুর পর যেটুকু সময় পাই সবটুকু আমার মেয়ের জন্যই রাখি। শুধু অবসরে নয়, যখন সেটে থাকি তখনও মেয়ের কথা চিন্তা করি। সব কাজ গুছিয়ে সন্ধ্যার আগেই বাসায় ফেরার চেষ্টা করি। বলতে পারেন আমার পুরোটা সময় আমার মেয়েকে নিয়েই কাটে।
-সাদিয়া ন্যান্সী

No comments:
Post a Comment