বিতীয়বারের
মতো মুক্তির ঘোষণা দেয়ার পরও পিছিয়ে গেল র্যামকন্যা আইরিন অভিনীত ‘এক
পৃথিবী প্রেম’ ছবিটি। এসএ হক অলিকের এ ছবিটি প্রথমে চলতি বছরের ১২ আগস্ট
প্রথমবার মুক্তির তারিখ ঘোষণা করা হয়। কিন্তু সে সময় বন্যার কারণে ছবিটি
মুক্তির তারিখ পিছিয়ে যায়। এরপর ঠিক করা হয় আগামী ২১ অক্টোবর ছবিটি মুক্তি
পাবে। কিন্তু এই তারিখেও মুক্তি পাচ্ছে না বলে গতকাল যুগান্তরকে জানিয়েছেন
ছবির পরিচালক। ছবিটি মুক্তির নতুন তারিখ এখনও ঘোষণা করা হয়নি। এ প্রসঙ্গে
এসএ হক অলিক বলেন, ‘আগামী শুক্রবার আমরা ছবিটি মুক্তি দিতে চেয়েছিলাম। এ
নিয়ে চলচ্চিত্র পরিবেশকদের সঙ্গে আমরা বৈঠক করেছি। তারা জানিয়েছেন, এখনও
‘আয়নাবাজি’ ছবিটি দর্শকরা দেখছেন।
আর
আমাদের ছবিটিও এ ধরনের শিক্ষিত মধ্যবিত্ত দর্শকদের কথা মাথায় রেখে তৈরি করা
হয়েছে। এ অবস্থায় নতুন ছবি মুক্তি পেলে আয়নাবাজি ছবিটি নামিয়ে ফেলতে হবে।
ফলে দুটো ছবিরই আর্থিক ক্ষতির আশংকা থাকে। ফলে পরিবেশকদের অনুরোধেই ছবিটির
মুক্তি পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ তবে মাসখানেকের মধ্যেই ছবিটি
মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে ছবিটির নায়িকা আইরিনের
কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘ছবিটি নিয়ে আমি আশাবাদী। এটি শুধু
ছেলেমেয়ের প্রেম নয়, মা-বাবা এবং সমাজের প্রতি প্রেম। মা-বাবার সঙ্গে
সন্তানের প্রেমের দিকটা তুলে ধরা হয়েছে। ছবিটির মুক্তির তারিখ আবারও পিছিয়ে
দেয়া হয়েছে। এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। পরিচালক ও প্রযোজক
ব্যবসায়িক কারণে যা ভালো মনে করেছেন সেটিই তারা করেছেন।’

No comments:
Post a Comment