নাটকে
অভিনয় নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী বিজরী
বরকতউল্লাহ। পাশাপাশি ইন্তেখাব দিনারের সঙ্গে সংসার ধর্মও ঠিকঠাকভাবে পালন
করে যাচ্ছেন। সম্প্রতি এ তারকা পাঁচ পর্বের নতুন ধারাবাহিক নাটকে অভিনয়
শুরু করেছেন বলে জানিয়েছেন। ধারবাহিকটির নাম ‘গুড়াগাড়া’। অনিমেষ আইচের
রচনায় এটি পরিচালনা করছেন নিয়াজ মাহবুব। বরিশালের আঞ্চলিক ভাষায় নির্মিত
হচ্ছে ধারাবাহিকটি। তাই এটির শুটিংও বরিশালেই হচ্ছে।
গত ২১ অক্টোবর
নাটকটিতে অভিনয়ের উদ্দেশ্যে বরিশালে পৌঁছেন বিজরী। শুটিং শেষ করে চলতি
সপ্তাহেই ঢাকায় ফেরার কথা রয়েছে তাদের। ধারাবাহিকটিতে অভিনয় প্রসঙ্গে বিজরী
বলেন, ‘নাট্যকার হিসেবে দারুণ লেখে
অনিমেষ আইচ। তার লেখা এটিও দারুণ একটি গল্প। বরিশালের আঞ্চলিক ভাষায় হওয়ায়
নাটকটিতে অভিনয় করে বেশ উপভোগ করছি। পাশাপাশি এ অঞ্চলের মানুষদের সঙ্গেও
মিশছি। খুব ভালো লাগছে। এখান থেকে নতুন এক অভিজ্ঞতা নিয়েই ঢাকাই ফিরব।’
নির্মাতা নিয়াজ মাহবুব বলেন, ‘গত শনিবার থেকে ধারবাহিকটির শুটিং শুরু
করেছি। পুরো ইউনিট বরিশালে এসে শুটিং করতে বেশ খরচ হচ্ছে। তবুও আশা করি
দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারব।’ নাটকটিতে বিজরী ছাড়াও আরও অভিনয়
করছেন আজাদ আবুল কালাম, এ্যালেন শুভ্র, সামিয়া সাঈদ। নভেম্বরের প্রথম
সপ্তাহে শুটিং শেষে ঢাকায় ফিরবেন তারা। এরপর ডাবিং-এডিটিং শেষ হওয়ার পরই
কোনো এক বেসরকারি চ্যানেলে প্রচার হবে।

No comments:
Post a Comment