একই
গর্ভ থেকে জন্ম নিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন মা ও ছেলে। চিকিৎসা
শাস্ত্রের বিরল কৃতিত্বে একই পরিবারের তিন প্রজন্ম বাঁধা পড়ল নাড়ির টানে।
এমিলি এরিকসন ও তার ছেলের মধ্যে এক বিরল বন্ধন রয়েছে। তারা দু’জন একই
গর্ভজাত। আসলে মায়ের থেকে পাওয়া জরায়ুর সাহায্যেই সন্তানলাভ করেন এমিলি।
যুগান্তকারী এক অস্ত্রোপচারের সাহায্যে ছেলে সন্তানের জন্ম দেন তিনি। আর
এভাবেই পরিবারের তিন প্রজন্ম একই সূত্রে বাঁধা পড়েছে। এমিলির ছেলে
অ্যালবিনের বয়স এখন প্রায় ২ বছর। সংবাদ সংস্থা এপিকে নিজের জীবনকথা
শুনিয়েছেন এমিলি। তার আশা, এই কাহিনী সন্তানস্বপ্নে বিভোর বহু মহিলাকে
অনুপ্রাণিত করবে।
এমিলির শরীরে তার
মায়ের জরায়ু সফলভাবে প্রতিস্থাপন করেন চিকিৎসক ম্যাটস ব্র্যানস্ট্রম।
বিশ্বে তিনিই এমকাত্র চিকিৎসক যিনি প্রতিস্থাপিত জরায়ুর সাহায্যে এ পর্যন্ত
৫টি সন্তান উৎপাদনের কৃতিত্ব দাবি করতে পারেন। ১৫ বছর বয়সে পৌঁছেও মাসিক
স্রাব শুরু না হওয়ায় এমিলি চিন্তিত হয়ে পড়েন। পরীক্ষায় ধরা পড়ে জন্মসূত্রে
তার শরীরে ভ্রূণ ধারণের ক্ষমতা নেই। এই কারণে তিনি কোনো দিন মা হতে পারবেন
না। বয়স বিশ হলে বিভিন্ন পত্রিকা পড়ে তিনি জানতে পারেন, স্টেম সেল কাজে
লাগিয়ে বিজ্ঞানীরা কৃত্রিম অঙ্গ নির্মাণের চেষ্টা করছেন। এভাবেই তিনি
ব্র্যানস্ট্রমের কথা জানতে পারেন। অসংখ্য পরীক্ষা-নিরীক্ষা শেষে জরায়ু
প্রতিস্থাপন প্রকল্পে হাত দেন ব্র্যানস্ট্রম। অস্ত্রোপচারে সম্মতি দেন
এমিলির স্বামী ড্যানিয়েল ক্রাইসংও। সুস্থ সন্তান জন্মানোর আশা ছিল না কারও।
তবে ডেলিভারি রুমে ছেলের কান্না শোনা পর্যন্ত নিজের ভাগ্যকে বিশ্বাস করতে
পারেননি এমিলি।

No comments:
Post a Comment