সাব্বির
রহমানের ওপরই নির্ভর করছিল পুরো দেশ। তাইজুল আর শফিউলকে শুধু উইকেট ধরে
খেলতে হতো। তবে সেটিই করতে পারলেন না তারা। বেন স্টোকসের তিন বলে
স্বপ্নভঙ্গ হলো টাইগারদের। ২২ রানে প্রথম টেস্টে হারলেও হতাশ নন মুশফিক।
অধিনায়ক জানালেন, এখানে হতাশার তেমন কিছু নেই। দল হিসেবে দারুণ খেলেছে বাংলাদেশ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুশি বলেন, ’৩৩ রান লাগত হাতে দুটি উইকেটও ছিল আসলে আজ ভাগ্য আমাদের সাথে ছিল না।’
হারের পেছনে সতীর্থদের দোষ দেখছেন না মুশি। তিনি বলেন, ’১৫ মাস পর আমরা টেস্টে মাঠে নেমেছি। তারপরও ছেলেরা দুর্দান্ত খেলেছে। তাদের নিয়ে আমি গর্বিত।’
তবে প্রথম ইনিংসটাই আক্ষেপ বাড়িয়েছে মুশফিকের। তিনি বলেন, ‘তারা (ইংল্যান্ড) দ্বিতীয় ইনিংসে ২৪০ রান করেছে। আমরা যদি প্রথম ইনিংসে আর ৫০টা রান বেশি করতাম তাহলে ম্যাচের ফলটা ভিন্ন কিছু হতে পারতো।’
দ্বিতীয় ইনিংসে অসাধারণ ব্যাটিং করায় সাব্বিরের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন মুশফিক।
‘এক-দেড় বছর ধরে অসাধারণ খেলছে সাব্বির। আর এই ইনিংসে সত্যিই দারুণ ব্যাটিং করেছে সে-সাব্বির প্রসঙ্গে বলেন মুশফিক।
প্রথম ম্যাচে হারলেও এখনই হাল ছাড়তে রাজি নন তিনি। ‘এই ম্যাচে দল হিসেবে দারুণ খেলেছি আমরা। আশা করছি পরের ম্যাচেও এর ধারাবাহিকতা বজায় থাকবে।’

>>>সমকাল
No comments:
Post a Comment