| মাওবাদী বিদ্রোহীদের দমনে গঠিত পুলিশের বিশেষ বাহিনী 'গ্রেহাউন্ডস' এ অভিযানে অংশ নেয়- ফাইল ছবি/রয়টার্স |
ভারতের
উড়িষ্যার রাজ্যে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত ১৮ জন মাওবাদী বিদ্রোহী
নিহত হয়েছে। দেশটির পুলিশের এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে সোমবার বার্তা
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, সোমবার ভোরে উড়িষ্যার মালকানগিরি জেলার দুর্গম রামগুরহা এলাকায় যৌথভাবে অভিযান চালায় অন্ধ্র প্রদেশ ও উড়িষ্য রাজ্য পুলিশ। মাওবাদী বিদ্রোহীদের দমনে গঠিত পুলিশ এলিটফোর্স 'গ্রেহাউন্ডস' এই অভিযানে অংশ নেয়। বন্দুকযুদ্ধে পুলিশের দুই সদস্য আহত হযেছে। চিকিৎসার জন্য তাদের হেলিকপ্টারে করে বিশাখাপত্তমের হাসপাতালে নেওয়া হয়েছে।
উড়িষ্যার গোয়েন্দা বিভাগের কর্মকর্তা এডিজি অরুণ সারাঙ্গি বলেন, অন্ধ্র প্রদেশের সঙ্গে উড়িষ্যার সীমান্তবর্তী রামগুরহা এলাকায় পুলিশের নিয়মিত চিরুনি অভিযান চলাকালে সোমবার ভোরে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হযেছে বলেও জানান তিনি।

>>>সমকাল
No comments:
Post a Comment