Monday, October 24, 2016

দুর্ঘটনা রোধে রেলের ম্যাসব্যাপী কর্মসূচী শুরু by সুমন চৌধুরী

রেললাইন দিয়ে চলাচলের কারণে প্রতিনিয়ত প্রাণহানির ঘটনা ঘটছে। এবার এই প্রাণহানির ঘটনা থেকে রক্ষার জন্য জনগণকে সচেতন করতে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ মাসব্যাপী কর্মসূচীর উদ্যেগ নিয়েছে । ইতোমধ্যে চট্টগ্রাম জেলা রেলওয়ে পুলিশ ট্রেনে কাটা পড়ে দুর্ঘটনা রোধে জনসচেতনতামূলক আলোচনা সভা, মাইকিং ও লিফলেট বিতরণও শুরু করেছে। মিরসরাইয়ের চিনকি আস্তানা পর্যন্ত এ প্রচারণা চালানো হবে বলে জানা গেছে। রেলওয়ে পুলিশের এ উদ্দ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন সংগঠন সহ আপাময় জনসাধারণ।
সোমবার সকাল ১০টায় চট্টগ্রাম রেলস্টেশন থেকে রেলওয়ে থানার অফিসার ইনচার্জ এসএম শহিদুল ইসলামের নেতৃত্বে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ, স্টেশন মাস্টার মাহবুবুল আলম, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিআই মজিবুল হক, বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক সামসুদ্দীন চৌধুরী, মহানগর কমিটির সদস্য বাচ্চু বড়ুয়া, রেলওয়ে থানার সেকেন্ড অফিসার এসআই সমর বড়ুয়া প্রমুখ সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেয়।
রেললাইনের ২০ ফুট এলাকায় সবসময় ১৪৪ ধারা জারি থাকার কথা উল্ল্যেখ করে এসএম শহিদুল ইসলাম জানান, রেললাইনের ওপর বসা, দোকান বসানো, খেলাধুলা করা কিংবা রেললাইন দিয়ে চলাচল, টিনএজারদের মোবাইল ব্যবহার করে রেললাইন দিয়ে চলাচলের কারণে প্রতিনিয়ত প্রাণহানির ঘটনা ঘটছে। জনগণকে সচেতন করতে পারলে ট্রেনে কাটা পড়ে নিহতের সংখ্যা কমে যাবে বলে আশা করেছেন তিনি।
যাত্রীসাধারণের সচেতনতার কথা উল্ল্যেখ করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক সামসুদ্দীন চৌধুরী বলেন, জনসচেতনতা বাড়লে ও যাত্রীসাধারণ সচেতন হলে ট্রেনে কাটা পড়ে নিহতের সংখ্যা অর্ধেক কমে যাবে।  রেললাইনে চলাচলে সাধারণের এমন মৃত্যু কখনও কাম্য নয়।
>>>চট্টগ্রাম নিউজ

No comments:

Post a Comment