![]() |
| ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো |
নোবেল
বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দারিদ্র্য দূর করার যুদ্ধে
আমি জীবন উৎসর্গ করেছি। ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় কানাডার অটোয়ায় অনুষ্ঠিত
'ইয়ং ওয়ান ওয়ার্ল্ড'-এর এক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে এ কথা
বলেন তিনি।
এই সম্মেলনে অংশ নেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান এবং ১৯৬টি দেশ থেকে আগত ১৩০০ তরুণ নেতা। প্রফেসর ইউনূস তরুণ প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সুন্দর একটি নতুন সভ্যতা গড়ে তোলার জন্য বিশ্ব থেকে দারিদ্র্য দূর করে জিরো পয়েন্টে আনতে হবে।
তার আগে তিনি কানাডার পার্লামেন্ট হলে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সাক্ষাত করেন। এ ছাড়া ড. ইউনূস টরন্টোতে মাইক্রো ফাইন্যান্স বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে মূল বক্তা হিসেবে অংশ নেন।
পরবর্তীতে কানাডার স্থানীয় সময় ২৯ শে সেপ্টেম্বর তিনি টরন্টোর ডাউন টাউন অভিজাত এডওয়ার্ড কিং হোটেলে প্রবাসী চিটাগাং কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে মিলিত হন এবং মত বিনিময় করেন।

>>>দৈনিক ইত্তেফাক

No comments:
Post a Comment