Tuesday, November 1, 2016

দিওয়ালিতে সানির সঙ্গে আমির!

দিওয়ালিতে বচ্চন পরিবারের পক্ষ থেকে বড় করে পার্টির আয়োজন করা হয়। এ কথা সবারই জানা। তবে এবছর বলিউডের মি. পারফেকশনিস্ট খ্যাত আমির খানও নিজের বাংলোতে দিওয়ালি পার্টি দেন। পার্টিতে উপস্থিত হয়েছিলেন সাবেক পর্নস্টার সানি লিওন। তার সঙ্গে ছিলেন স্বামী ড্যানিয়েল ওয়েবার।
ট্র্যাডিশনাল পোশাকে সানির লুকটাই বদলে গিয়েছিল। বিটাউনে আমির খান ও সানির বন্ধুত্বের কথা কারও অজানা নয়। চলতি বছরের শুরুতে সানির একটি বিজ্ঞাপন নিয়ে জলঘোলা হয় ইন্ডাস্ট্রিতে। তখন সানিকে সমর্থন করেছিলেন আমির। তার শুটিংয়ে ডেকে নিয়েছিলেন সানিকে। একসঙ্গে লাঞ্চ করতে করতে সিনেমা নিয়ে দু’জনের মধ্যে আলোচনাও হয়।

No comments:

Post a Comment