Tuesday, November 1, 2016

ভারতীয় সেনাদের জন্য কবিতা লিখলেন শাহরুখ

শাহরুখ খান। তিনি বলিউডের কিং। অভিনয় দিয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। তবে শুধু অভিনয়েই নন তিনি যে আরও অনেক প্রতিভার অধিকারী তা প্রকাশ পেল দিওয়ালিতে। এবার তার কবি প্রতিভার প্রকাশ পেল। দিওয়ালিতে ভারতীয় সেনাদের জন্য বিশেষ বার্তা পাঠানোর জন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদনে সাড়া দিয়ে মন জিতলেন শাহরুখ খান। এবার দিওয়ালিতে ভারতীয় সেনা জওয়ানদের উত্সর্গ করে বার্তা পাঠালেন কিং খান। একেবারে নিজস্ব কায়দায় নিজে হাতে কবিতা লিখে তা জওয়ানদের উত্সর্গ করলেন শাহরুখ।
টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন নায়ক। যেখানে সৈনিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য স্পেশাল মেসেজ দিয়েছেন শাহরুখ। তাদের সাহসকে শ্রদ্ধা জানিয়ে সুস্থ থাকার শুভেচ্ছা জানিয়েছেন। শাহরুখের কবিতাটি বাংলায় বললে অনেকটা এমন দাঁড়ায় আমাদের পা যখন নরম কার্পেটে, আর ওদের ভারী বুট তখন পাথুরে এবড়োখেবড়ো রাস্তায়  আমাদের দিন আমাদের কাছে প্রাপ্তি, ওদের সমাধান খোঁজার লড়াই আমাদের রাতগুলো আশীর্বাদধন্য, নিশ্চিন্ত, আর ওদের নির্ঘুম, সজাগ আমাদের জীবন চুটিয়ে বাঁচছি আমরা, কারণ ওদের জীবন বলিদানের জন্য। শাহরুখের এই কবিতা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

No comments:

Post a Comment