![]() |
| শাবি ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম |
সিলেট
সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে হত্যাচেষ্টা মামলার
আসামি ছাত্রলীগ নেতা বদরুল আলমের বিচার শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে
অভিযোগপত্র গ্রহণ করে সিলেট মহানগর মুখ্য বিচারিক হাকিম সাইফুজ্জামান হিরো
বদরুল আলমের জামিন নামঞ্জুর করেন। একই সঙ্গে আগামী ৫ ডিসেম্বর এ মামলায়
সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন আদালত। আদালতের এপিপি মাহফুজুর রহমান জানান,
আদালত বদরুলের বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন। মামলায় সাক্ষী করা হয়েছে ৩৬ জনকে। তিনি জানান, বদরুলের বিরুদ্ধে ৩২৪,
৩২৬
ও ৩০৭ ধারায় অভিযোগ গঠন করা হয়েছে। এর আগে গত ১৫ নভেম্বর বদরুলের বিরুদ্ধে
অভিযোগপত্র গ্রহণ করে সিলেট অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম উম্মে সরাবন
তহুরা বিচার শুরুর জন্য ২৯ নভেম্বর দিন ধার্য করেছিলেন। গত ৮ নভেম্বর
খাদিজা হত্যাচেষ্টা মামলার তদন্ত কর্মকর্তা সিলেট নগরীর শাহপরাণ থানার এসআই
হারুনুর রশীদ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। উল্লেখ্য, গত ৩ অক্টোবর এমসি
কলেজ ক্যাম্পাসে সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের
শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে
শাবি ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম। এ ঘটনায় খাদিজার চাচা আবদুল কুদ্দুস
বাদী হয়ে বদরুলকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন।

No comments:
Post a Comment