যুক্তরাষ্ট্রের
নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ১৩ লাখ ভোট বেশি পেয়েছেন হিলারি
ক্লিনটন। ভোটারদের দেয়া মোট ভোটে এগিয়ে থেকেও ইলেক্টোরাল কলেজ ভোটে হেরে
গেছেন হিলারি। ভোট শেষে এখন পর্যন্ত পাওয়া ৫৩৮টি ইলেক্টোরাল ভোটের মধ্যে
ট্রাম্প পেয়েছেন ৩০৬ ও হিলারি ২৩২টি। যদিও মিশিগান রাজ্যের ১৬টি ইলেক্টোরাল
কলেজের ভোট অফিসিয়ালি এখনও গ্রহণ করা হয়নি। সর্বশেষ বৃহস্পতিবার রাতে বাকি
রাজ্যের ভোট গণনা সম্পন্ন হয়েছে। দ্য কুক পলিটিক্যালের প্রতিবেদন অনুসারে,
ট্রাম্পের চেয়ে ১৩ লাখ পপুলার (জনগণের)
ভোট
বেশি পেয়েছেন হিলারি। যে ইলেক্টোরাল কলেজ ভোটের কারণে ট্রাম্প জিতে গেলেন,
ওই ভোট নিয়ে দুই বছর আগে টুইট করেছিলেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। ২০১২
সালে মিট রমনি হেরে যাওয়ার প্রসঙ্গে ওই টুইট বার্তায় তিনি বলেছিলেন,
গণতন্ত্রের জন্য এ ইলেক্টোরাল কলেজ ভোট এক বিপর্যয়। ২০০০ সালের পর হিলারিই
হচ্ছেন দ্বিতীয় প্রেসিডেন্ট প্রার্থী, যিনি পপুলার ভোট বেশি পাওয়ার পরও
পরাজিত হয়েছেন। ২০০০ সালে ডেমোক্রেট প্রার্থী আল গোর পপুলার ভোট বেশি পেয়েও
নির্বাচনে জর্জ ডব্লিউ বুশের কাছে হেরে গিয়েছিলেন। ২০০০ সালের আগেও
অ্যান্ড্র– জ্যাকসন, স্যামুয়েল টিলডেন এবং গ্রোভার ক্লিভল্যান্ডও পপুলার
ভোট বেশি পাওয়ার পরও হেরে গিয়েছিলেন।

No comments:
Post a Comment