নারায়ণগঞ্জের
ফতুল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে
সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয় গ্রুপের অন্তত ১০ থেকে ১৫ জন আহত হলেও
তাৎক্ষনিক কারও নাম জানা যায়নি। শনিবার রাত সাড়ে ১০টায় ফতুল্লার মাসদাইর
পাকাপুল এলাকায় এ ঘটনা ঘটে। দুই গ্রুপের নেতৃত্বে ছিলেন থানার তালিকাভূক্ত
সন্ত্রাসী বড় মিজান ও ভুইট্টা স্বপন।
প্রত্যক্ষদর্শীরা
জানান, রাম দা আর লাঠি হাতে বড় মিজান ও ভুইট্টা স্বপন বাহিনীর শতাধিক
সন্ত্রাসী আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাসদাইর পাকাপুল এলাকায় রাত সাড়ে
১০ টায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে আশে পাশে থাকা সকল দোকানপাট বন্ধ
হয়ে যায় এবং সাধারন মানুষ বিভিন্ন দিকে ছুটাছুটি করতে থাকে। এসময় ১০/১৫
জনকে আহত অবস্থায় রিকশায় করে নিয়ে যেতে দেখা গেছে। পরে পুলিশ গিয়ে
পরিস্থিতি শান্ত করে। এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন
জানান, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। সন্ত্রাসীরা
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে।

No comments:
Post a Comment