আশুলিয়া
ঘোষবাগ এলাকায় নুপুর বেগম নামের এক পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১টার দিকে লাশ উদ্ধারের সময় নুপুরের স্বামী
মহব্বত আলীকে সন্দেহভাজন হত্যাকারী হিসেবে আটক করা হয়েছে। পুলিশ জানায়, রাত
১টার দিকে সংবাদ পেয়ে ঘোষবাগ এলাকার আরিফের বাড়ি থেকে নুপুরের লাশ উদ্ধার
করা হয়েছে। এসময় নুপুরের স্বামীকে এলাকার লোকজন সন্দেহ করে আটক করে পুলিশে
সোপর্দ করে। পাশ্ববর্তী ভাড়াটিয়ারা জানায়, রাত ১২টার দিকে নুপুরের স্বামী
মহব্বত আলী নুপুরকে বেদম মারপিট করে। পরে রাত ১টার দিকে তাকে ঝুলন্ত
অবস্থায় দেখে বাড়ির সকলে তাকে নিচে নামায়। এসময় মহব্বত আলী পালাবার চেষ্টা
করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। নুপুর নিশ্চিন্তপুর এলাকার
অনন্ত পোশাক কারখানায় অপারেটরের কাজ করত।
স্বামী
মহব্বত ও একই এলাকার অন্য একটি কারখানায় চাকুরি করেন। তাদের ৩ বছরের একটি
ছেলে সন্তান রয়েছে। নুপুর ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার আবুল কাশেমের মেয়ে।
মহব্বত আলী শেরপুর জেলার রৌহা বাজার এলাকার হাসেন আলীর ছেলে। নুপুরের বাবা
আবুল কাশেম জানায়, রাত সাড়ে ১২টায় নুপুরের বাড়ী ওয়ালা আরিফুল তাকে ফোন করে
জানায়, 'নুপুরে স্বামী মহব্বত আলী নুপুরকে হত্যা করে লাশ ঘরের আড়ার সঙ্গে
ঝুলিয়ে রেখেছে। আমরা মহব্বতকে আটক করে রেখেছি, তাকে পুলিশে দিয়ে দিলাম।'
পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এবং মহব্বত আলীকে সন্দেহভাজন
হিসেবে আদালতে প্রেরণ করেছে। এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি ইউডি মামলা
হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর হত্যা না আত্মহত্যা তা বুঝে মামলার তদন্ত
করা হবে বলে এসআই মতিউর রহমান জানিয়েছেন।

No comments:
Post a Comment