Tuesday, November 22, 2016

জাপানে ভূমিকম্পের পর সুনামির আঘাত

জাপানের উপকূলীয় এলাকায় ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রে সুনামি আঘাত হেনেছে। এ সময় সাগরের পানির উচ্চতা ছিল এক মিটার (৩ দশমিক ৩ ফুট)। খবর এএফপি, রয়টার্স, বিবিসির। টোকিও ইলেকট্রিক পাওয়ারের কর্মকর্তা টেলিভিশনে প্রচারিত এক সংবাদ সম্মেলনে বলেছেন, স্থানীয় সময় মঙ্গলবার ভোর সাড়ে ৬টার পর সুনামি আঘাত হানে। তবে সুনামিতে কেউ হতাহত হওয়ার খবর জানা যায়নি। এর আগেই স্থানীয় সময় সকাল ৬টার দিকে জাপানের উত্তর পূর্বাঞ্চলে ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। জাপান মেট্রোলজিক্যাল এজেন্সির বরাত দিয়ে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে,
ভোর ৬টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়। এর পরই সুনামি সতর্কতা জারি করা হয় ফুকুশিমা এলাকায়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূমি থেকে ৩০ কিলোমিটার গভীরে। এর প্রভাবে এই এলাকায় তিন মিটার বা ১০ ফুটের কাছাকাছি জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পের তীব্রতা ৭ দশমিক ৩ উল্লেখ করলেও পরে তা ৬ দশমিক ৯ বলে জানায়। ভূমিকম্পের পরই এ অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়। বাসিন্দাদের নিরাপদে সরে যেতে বলা হয়। ২০১১ সালে জাপানে ভয়াবহ সুনামিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ওই সময় ফুকুশিমায় একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিধ্বস্ত হয় এবং সুনামিতে ১৮ হাজারেরও বেশি মানুষ মারা যায়।

No comments:

Post a Comment