টিভি
পর্দায় গত ৭ বছর ধরে দেখা গেলেও এখনও সিনেমায় দেখা যায়নি লাক্স তারকা
মেহজাবিন চৌধুরীকে। সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তাবও পেয়েছিলেন। কিন্তু সময়
এবং চলচ্চিত্রের পরিবেশ দুটোর কারণে এতদিন এ মাধ্যম থেকে বিরত থেকেছেন। তবে
দীর্ঘ এ সময়ে নিজেকে সিনেমার জন্য প্রস্তুতও করেছেন এ অভিনেত্রী। সম্পূর্ণ
প্রস্তুত হয়েই এবার সিনেমায় অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন মেহজাবিন। তবে
এখানেও ‘কিন্তু’র সীমারেখা টেনে দিয়েছেন তিনি। শুধু স্ক্রিপ্ট পছন্দ হলে
তবেই সিনে পর্দায় কাজ করবেন বলে জানিয়েছেন। এ প্রসঙ্গে মেহজাবিন বলেন,
‘এতদিন অনেক সিনেমায় অভিনয় করার প্রস্তাব পেয়েছি।
কিন্তু তখন কাজ করার
ব্যাপারে আগ্রহ ছিল না। এখন সিনেমার
সার্বিক পরিস্থিত বেশ ভালো মনে হচ্ছে। তাই কাজ করার ইচ্ছা পোষণ করছি। তবে
একটাই শর্ত, স্ক্রিপ্ট পছন্দ হতে হবে আমার। স্ক্রিপ্ট পছন্দ না হলে কাজ করব
না। ছোটপর্দাতেই ব্যস্ত থাকতে চাই।’ মেহ্জাবিন সর্বশেষ বাংলালিংকের
বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন। এরপর আর নতুন কোনো বিজ্ঞাপনে দেখা
যায়নি তাকে। আগের মতো টানা নাটকে কাজও করেন না। এ প্রসঙ্গে মেহ্জাবিন বলেন,
‘এখন আমি ভালো স্ক্রিপ্ট না হলে কাজ করি না। তাছাড়া এখন এমন অনেক পরিচালক
আছেন যাদের সম্পর্কে আমি খুব বেশি অবগত না। তাদের সম্পর্কে জেনে-বুঝেই কাজ
করতে চাই। ভালো ভালো নাটক টেলিফিল্মে অভিনয়ের মধ্য দিয়েই দর্শকের মাঝে
বেঁচে থাকতে চাই।’

No comments:
Post a Comment