খুলনা
এখন মিরাজময়। ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনায় ব্যস্ত দিন কাটাচ্ছেন ইংলিশ বধের
অন্যতম নায়ক মেহেদী হাসান মিরাজ। টেস্ট সিরিজ জয়ের পর সোমবার খুলনা নগরীর
কাশিপুরের নিজ বাড়িতে আসার পর নিজ এলাকা যেন অপরিচিত হয়ে গেছে। হাজার হাজার
ভক্ত ও ক্রিকেটপ্রেমীদের ভালোবাসায় সিক্ত হওয়ার অভিজ্ঞতা এটাই তার প্রথম।
অচেনা অনেকেই আসছেন মিরাজকে এক পলক দেখার জন্য। এ যেন অন্য রকম অনুভূতি।
‘খুলনার মিরাজ আজ দেশের সম্মান রেখেছেন। গর্বিত খুলনাবাসী’ এ কথা সবার মুখে
মুখে। সোমবার রাত পৌনে ৯টায় মিরাজ তার কাশিপুরের বিএডিসি সড়কের পাশের গলির
অস্থায়ী বাড়িতে আসার পর এলাকাবাসী ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি নিয়ে আসা শুরু
করেন। গভীর রাত পর্যন্ত ভক্তদের ভিড় ছিল তার বাড়িতে।
কোনোভাবেই বিশ্রামে যাওয়ার সুযোগ পাচ্ছেন না তিনি। এমনকি মা মিনারা বেগমের সঙ্গে একান্তে কথা বলার সময়টুকু দিচ্ছে না ভক্তরা। ক্রিকেটপ্রেমী ও ভক্তদের ভালোবাসা, মিডিয়ার মুখোমুখি ও সংবর্ধনায় অংশ নিতে ব্যস্ত মিরাজ। বিশ্রাম নেয়ার সময়টুকু পাচ্ছেন না। সোমবার রাতে পোলাও, গরুর মাংস, মুরগির রোস্ট ও ইলিশ মাছ রান্না করেছিলেন তার মা মিনারা বেগম। সোমবার রাতে বাবা জালাল হোসেনের পাশেই ঘুমান তিনি। মঙ্গলবার ভোরে বাবার সঙ্গে ফজরের নামাজ দক্ষিণ কাশিপুর পুরনো জামে মসজিদে পড়তে যান। মঙ্গলবার সারাদিনে জেলা প্রশাসন, খুলনা সিটি কর্পোরেশন, বিএনপি, আওয়ামী লীগ, খুলনার বিভিন্ন স্পোর্টিং ক্লাবসহ সাংস্কৃতিক সংগঠন মিরাজকে শুভেচ্ছা ও সংবর্ধনায় সিক্ত করে। মঙ্গলবার দুপুরে মিরাজের গ্রামের বাড়ি বরিশাল থেকে আনা হাঁসের মাংস রান্না করা হয়। কিন্তু বিকাল ৪টা পর্যন্ত সেটি খাওয়ারও সময় মেলেনি। জোহরের নামাজের পর মিরাজের বাড়ির নিকটস্থ মসজিদের ইমাম মরহুম আলহাজ মাওলানা আ. সাত্তারের কবর জিয়ারতকালে এলাকার সবাইকে নামাজ পড়ার প্রতি আহ্বান জানান তিনি। এরপর মিরাজের খালিশপুরের হাজী শরীয়তউল্লাহ স্কুলের এক শিক্ষকের সঙ্গে দেখা করতে যান মিরাজ ও তার বাবা। সাধারণ মানুষের মতো রিকশায় করে ঘুরছেন নগরীতে।
মিরাজকে শুভেচ্ছা জানাতে খুলনা-২ আসনের সংসদ সদস্য ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মিজানুর রহমান মিজান, খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান, নগর ছাত্রদল, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল ও মিষ্টি নিয়ে মঙ্গলবার মিরাজের বাড়িতে শুভেচ্ছা জানান। এছাড়া ফুলতলা উপজেলার দামোদার মাঠে তাকে স্থানীয়ভাবে সংবর্ধনা, বিকেলে তার বাড়িতে কেসিসি’র ভারপ্রাপ্ত মেয়র আনিসুর রহমান বিশ্বাস, সন্ধ্যায় খুলনা সার্কিট হাউসের অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও রাতে নৌ-পরিবহন মালিক গ্র“পের অডিটোরিয়ামে খুলনার বিভিন্ন স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম মিরাজের পরিবারকে শুভেচ্ছা জানান। মিরাজের মামা খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম মঙ্গলবার রাতে যুগান্তরকে জানান, আজ বুধবার সকালে মিরাজ ফার্স্ট ফ্লাইটে খুলনা ছাড়বে। সবাই মিরাজের জন্য দোয়া করবেন।

No comments:
Post a Comment