মাগুরার শ্রীপুর উপজেলার শাপলগাছা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ওবায়দুল ইসলাম (২৮) নামে এক যুবক খুন হয়েছেন।
সোমবার নিহত ওবায়দুলের ভাই ওহিদ জানান, পারিবারিক জমি নিয়ে শরিকদের সঙ্গে
মতবিরোধ চলছিল।এ আক্রোশে জিবলু, বাচ্চু, ইসলাম, আনোয়ার হোসেন রোববার বিকালে
ওয়াপদা বাজারে ওবায়দুল ইসলামকে হাতুড়ি দিয়ে পেটায়।
এসময়
ঠেকাতে গেলে নাজমুল, শিমুল ও জাহিদ নামের ৩ যুবক আহত হয়। আহত ওবায়দুলকে
চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। অবস্থার অবনতি হওয়ায়
ওবায়দুলকে ঢাকায় নেয়ার পথে গভীর রাতে তার মৃত্যু হয়। শ্রীপুর থানার ওসি
রেজাউল ইসলাম বলেন, খুনীদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত
ব্যবস্থা নেয়া হবে।

No comments:
Post a Comment