Monday, November 28, 2016

বাঘায় তালা ভেঙে ২১ ভরি স্বর্ণালংকার চুরি

রাজশাহীর বাঘা উপজেরার আড়ানী পৌর বাজারে সংখ্যালঘু প্রনব কুমার দোবে মন্টুর বাড়িতে  ঘরের তালা ভেঙে চুরির অভিযোগ উঠেছে। ওই পরিবারের দাবি, প্রায় ২১ ভরি স্বর্ণালংকার, ৩৫ হাজার টাকার প্রাইজ বন্ড, নগদ ১০ হাজার টাকাসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা। এ ঘটনায় সোমবার বাঘা থানায় প্রবন কুমার দোবে মন্টু বাদী হয়ে অভিযোগ দায়ের করেন।
তবে পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি প্লাস, বড় তারকাট, ও চাকু উদ্ধার করেছে। বাড়ির মালিক প্রনব কুমার দোবে মন্টুর ছোট ভাই সন্টু দোবে বলেন, আমার ভাইয়ের তিন সন্তান। তারা চাকুরির সুবাদে ঢাকায় থাকে। কিছুদিন থেকে আমার ভাই-ভাবী ছেলেদের কাছে বেড়াতে গেছেন। আমার কাছে গেটের চাবি থাকে। রোববার সন্ধ্যা ৭টার দিকে তালা খুলে আলো জ্বালাতে গেলে গেট খুলে না। পাশে অরুন কুমার শীল নামের এক ছেলেকে ডেকে গেট খুলছে না মর্মে জানালে অরুন মই নিয়ে এসে ছাদের উপরে উঠে দেখে বাড়ির ৫টি ঘরের তালা ভাঙা। পরে পুলিশকে খবর দেয়া হয়। স্থানীয় অরুন কুমার শীল বলেন, কে বা কারা বাথরুমের পাশ দিয়ে উঠে দরজার তালা ভেঙ্গে ঘরে ঢুকে স্বর্ণালংকারসহ মালামাল চুরি করে নিয়ে গেছে। আড়ানী পৌর মেয়র মুক্তার আলী বলেন, প্রতিহিংসায় এ চুরির ঘটনা ঘটেছে। তিনি সুষ্টু তদন্ত সাপেক্ষে অপরাধিদের গ্রেফতার করার দাবি জানান। বাড়ির মালিকের বড় ছেলে পলাশ কুমার ও উৎপল কুমার দোবে বলেন,
আমরা সংখ্যালঘু হলেও কোনও শত্রু নেই। একটিই অপরাধ আওয়ামী লীগের রাজনীতি করি। এছাড়া কোনও শত্রু নেই। দীর্ঘদিন থেকে চাকরির সুবাদে এলাকার বাইরে আছি। বৃদ্ধ বাবা-মা বাড়িতে থাকে। ডাক্টার দেখাতে আমাদের এখানে এসেছিল। এই সুযোগে বাড়ির তালা ভেঙে ২১ ভরি স্বর্ণালংকার, ৩৫ হাজার টাকার প্রাইজ বন্ড, নগদ ১০ হাজার টাকা, দুটি মোবাইল সেট, কাসার থালা বাসন, পিতলের ছোট দুটি মূর্তি, ২৫ থেকে ৩০ হাজার টাকার জামা-কাপড় চুরি করে নিয়ে গেছে চোরেরা। বাঘা থানার ওসি আলী মাহমুদ বলেন, চুরির সঙ্গে যারা জড়িত তাদের সনাক্ত করার চেষ্টা চলছে। আশা করছি দুই/একদিনের মধ্যে চোরদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পারব। এদিকে খবর পেয়ে আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

No comments:

Post a Comment