Wednesday, November 9, 2016

অন্ধকার নেমেছে হিলারি শিবিরে

ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের মধ্য দিয়ে আলো নিভে গেছে হিলারি শিবিরে। হতাশা, ক্ষোভ, ক্ষুব্ধতায় ছেয়ে গেছে ডেমোক্রেটদের মুখ।  রাত যত এগিয়েছে হিলারি ক্রমশই অন্ধকারাছন্ন হয়েছে হিলারির নির্বাচনী শিবির। ফেসবুক টুইটারসহ বিভিন্ন সামাজিক মাধ্যমগুলোতে জানাতে থাকেন তাদের হৃদয় ভাঙ্গার আপডেট। নির্বাচনের আগমুহূর্তে শুধু নয় বুথ ফেরত জরিপেও হিলারির জয় ছিল স্পষ্ট। কিন্তু ফলাফল ঘোষণার শুরু থেকেই পাল্টে যেতে থাকে চিত্র। শুরু থেকেই ট্রাম্পের সঙ্গে প্রতিযোগিতায় ফেছনে পড়তে থাকেন হিলারি।
রাত বাড়ার সঙ্গে সঙ্গেই নিশ্চিত হতে থাকে তার পরাজয়। একসময় ট্রাম্পকে ফোন করে পরাজয় স্বীকার করে নেন হিলারি। তার সমর্থকরাও কান্নায় জড়িয়ে ধরেন একে অপরকে। সর্বশেষ পাওয়া খবরে ৫৩৮টি ইলেক্টোরাল ভোটের মধ্যে ডোনাল্ড ট্রাম্প ২৭৬টি ইলেক্টোরাল ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। অন্যদিকে ডেমোক্রেট দলীয় প্রার্থী হিলারি ক্লিন্টন ২১৮টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন। ইলেক্টোরাল ভোটে বড় ব্যবধানে হারলেও পপুলার ভোটে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দুজনের। ৫ কোটি ৭২ লাখ ভোট পেয়েছেন ট্রাম্প, যেখানে হিলারি পেয়েছেন ৫ কোটি ৬২ লাখ পপুলার ভোট। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলে ৫৩৮টি ইলেক্টোরাল ভোটের মধ্যে ২৭০টি ভোট দরকার হয়।

No comments:

Post a Comment