Wednesday, November 9, 2016

সালমান খানের ‘যমজ ভাই’ পাকিস্তানে!

বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। তার আরও দুই ভাই রয়েছেন। তারা হলেন-আরবাজ খান এবং সোহেল খান। কিন্তু তার আরও এক 'যমজ ভাই' আছে! শুধু তাই নয়, দেশের কোথাও নয়, তিনি আবার পাকিস্তানের বাসিন্দা!  তার নাম হুসনাইন সালেম। থাকেন পাকিস্তানের শিয়ালকোটে। এ বার রহস্যটা খোলসা করা যাক। হুসনাইনের সঙ্গে কোনও রক্তের সম্পর্ক নেই ভাইজানের। কিন্তু তাকে দেখে মোটেও বোঝার উপায় নেই।
চেহারা থেকে শুরু করে মুখের আদল, খান সাহেবের সঙ্গে মিল রয়েছে প্রচুর। শুধু তাই নয়, হুসনাইনের বাবার নাম আর সালমানের বাবার নামও এক। সেলিম খান। ইসলামাবাদের ব্যবসায়ী তিনি। হুসনাইন নিজেও সলমনের ফ্যান। ভাইজানের সব স্টাইলই হুবহু কপি করার চেষ্টা করেন তিনি। ৩১ বছর বয়সী সালেম ঠিক করেছেন তার ‘গুরু’ বিয়ে না করা পর্যন্ত ছাদনাতলায় যাবেন না তিনিও।

No comments:

Post a Comment