Wednesday, November 9, 2016

রোনাল্ডোকে ভোলেননি ওজিল

জাতে জার্মান। খেলেন আর্সেনালে। তবুও তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিয়ে যে একটু বেশি উচ্ছ্বসিত, তা বোঝা গেল সোমবার গানার্সদের ইউটিউব চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে। যেখানে মেসুত ওজিল স্পষ্টই জানিয়ে দিলেন, শুধু এ প্রজন্মের নয়, রোনাল্ডো বিশ্ব ফুটবলের সর্বকালের সেরাদের অন্যতম। একসময়ে সান্তিয়াগো বার্নাবুতে ‘সিআর সেভেন’-এর সতীর্থ ছিলেন। তারপর পাড়ি জমান আর্সেনালে। তবে রোনাল্ডোকে ভোলেননি।
রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তি সেরে ফেলেছেন পর্তুগিজ মহাতারকা। তার পরেই ওজিলের খোলামেলা প্রশংসা। রোনাল্ডো সম্পর্কে তিনি বলেছেন, ‘আমি রোনাল্ডোর মতো কাউকে দেখিনি। সাজঘরে আসে সবার আগে। বের হয় সবার শেষে। ওর পেশাদারিত্বের কোনো তুলনা হয় না। সবসময় লড়াকু মেজাজটা বজায় রাখে। এমনকি ট্রেনিং সেশনেও।’ রোনাল্ডোই যে তাকে আরও ভালো খেলতে উদ্দীপ্ত করতেন তাও জানাতে ভোলেননি ওজিল। ওয়েবসাইট।

No comments:

Post a Comment