বাগেরহাটে
পণ্যবাহী ট্রাকের ধাক্কায় তরিকুল ইসলাম (১৬) নামে এক সাইকেল আরোহী নিহত
হয়েছে। নিহত তরিকুল ইসলাম বাগেরহাট শহরের সোনাতলা এলাকার বাসিন্দা। রোববার
রাত সাড়ে ৮টায় বাগেরহাট-খুলনা সড়কের সদর উপজেলার মেগনিতলা এলাকায় এ
দুর্ঘটনা ঘটে। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান,
খুলনা
থেকে বাগেরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি পণ্যবাহী ট্রাক ঘটনাস্থলে পৌঁছে
সাইকেল আরোহী তরিকুলকে পেছন থেকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
নিহতের লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বাগেরহাট সদর
হাসপাতালের চিকিৎসক মশিউর রহমান বলেন, মাথায় গুরুতর আঘাত লেগে তরিকুল
ইসলামের অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।

No comments:
Post a Comment