গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডেরর ঘটনা ঘটেছে। সোমবার সকালে ওই এলাকার ‘মামুন নীট ওয়্যার লিমিটেড’ কারখানায় আগুন লাগে।
তবে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই কারখানা
কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান গাজীপুর ফায়ার সার্ভিসের
উপ-সহকারি পরিচালক মো. আক্তারুজ্জামান।
তিনি বলেন, সকাল ৭টার দিকে কারখানা
ভবনের চতুর্থ তলায় নিটিং সেকশনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার
সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে রওনা হলেও তারা পৌঁছার আগে শ্রমিকরা আগুন
নিয়ন্ত্রণ করে ফেলে। পরে ফায়ার সার্ভিসকর্মীরা সেখানে পৌঁছে ড্যাম্পিং কাজে অংশ নেন। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনেরর সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের কারণ ও কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

No comments:
Post a Comment