যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।এ ঘটনায় আরও অন্তত দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ২৫ মাইল উত্তর-পূর্বে অবস্থিত আজুসা শহরে একটি ভোটকেন্দ্রের কাছে এই ঘটনা ঘটে।
ঘটনার পর ওই ভোটকেন্দ্রে ভোটগ্রগণ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। খবর রয়টার্সের। লস অ্যাঞ্জেলেস কাউন্টি পুলিশ বিভাগের একজন মুখপাত্র জানান, ঘটনার সঙ্গে নির্বাচনের কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তেমন কোনো আলামত পাওয়া যায়নি বলেও জানান তিনি।

No comments:
Post a Comment