মার্কিন নির্বাচনে গুরুত্বপূর্ণ বিভিন্ন রাজ্যে ডোনাল্ড ট্রাম্পের জয়ে এশিয়ার শেয়ার বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। ট্রাম্পের এগিয়ে থাকার খবরে বুধবার সকাল থেকে এশিয়ার বিভিন্ন শেয়ার মার্কেটে কম লেনদেন লক্ষ্য করা গেছে। টোকিও, হংকংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শেয়ার বাজারে ২ শতাংশের বেশি দরপতন দেখা গেছে। ওয়াল স্ট্রিটের স্টক মার্কেটও নেতিবাচক প্রভাবের বাইরে ছিল না। ডো জোনস ইনডেক্স বলছে লেনদেন প্রায় ২.৫ শতাংশ কমে গেছে। হিলারির জয়ের খবরে গত সপ্তাহখানেক ধরে বিভিন্ন মার্কেটে শেয়ার দাম বাড়ছিল। তবে নির্বাচনের ফলাফলের পর সে অবস্থার পরিবর্তন হয়। ফ্লোরিডা, ওহিওসহ অন্যান্য অঙ্গরাজ্যের ফলাফলের ওপর আজকের শেয়ার বাজারের লেনদেন অনেকাংশেই নির্ভর করছে। সিঙ্গপুরের ওয়ান্ডা মার্কেটের সিনিয়র মুদ্রা ব্যবসায়ী স্টিফেন ইন্স বলেন,
বাজারে হিলারি ও ট্রাম্পের মধ্যকার ফলাফলের তাৎক্ষণিক প্রভাব পড়েছে। ট্রাম্পের এগিয়ে যাওয়ার খবরে এশিয়ার লেনদেনে জাপানিজ ইয়েন ও মেক্সিকান পেসো অনেকটাই দুর্বল হয়ে পড়ে বলে জানান এ ব্যবসায়ী। স্টিফেন জানান, এখনো অধিকাংশ ব্যবসায়ী মার্কিন নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছেন। ফলাফলের উপর ভিত্তি করেই তারা লেনদেনে অংশ নেবেন। কারণ বর্তমান অবস্থায় কোনো ব্যবসায়ী বিনিয়োগে ঝুঁকি নেয়ার পক্ষপাতী নন। এর আগে গত কয়েক সপ্তাহেও বিশ্ব বাজারে মার্কিন নির্বাচন বেশ ভালোভাবেই প্রভাব ফেলে। হিলারির ইমেইল কেলেংকারি ফাঁস হওয়ায় মার্কেটে লেনদেন কমে যায়। অন্যদিকে এফবিআইয়ের পক্ষ থেকে হিলারিকে ইমেইল কেলেংকারি থেকে বাদ দেয়ায় মার্কেটে চাঙ্গাভাব লক্ষ্য করা যায়। লেনদেন প্রায় ২.২ শতাংশ বৃদ্ধি পায়। তবে গত সপ্তাহে ঝুঁকিপূর্ণ ৩ বিলিয়ন মার্কিন ডলারের মতো টাকা মার্কেট থেকে তুলে নেয়া হয়।

No comments:
Post a Comment