ডায়াবেটিস
হলে কি সব সময় ওষুধ ও ইনসুলিন নিতে হয়? হার্ট ব্লকেজ হলে কি হার্টে রিং
বা করোনারি বাইপাস সার্জারি করতেই হয়? আধুনিক বিশ্বে এ চিকিৎসার পাশাপাশি
হলিস্টিক পদ্ধতি এখন বেশ জনপ্রিয়। এ চিকিৎসার মূল নিয়ম হল- লাইফ স্টাইল বা
জীবনযাপনে পরিবর্তন আনা, মানসিক চাপ বা স্ট্রেস কমানোর কৌশল শেখানো,
স্বাস্থ্যসম্মত খাদ্য গ্রহণে অভ্যস্ত করা এবং যোগব্যায়াম, প্রাণায়াম,
মেডিটেশন,
নিউরোবিক ও আকুপ্রেসার শেখানো। পৃথিবীতে এমন অনেক রোগী আছে যারা এ
পদ্ধতি গ্রহণের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে এসেছে বা ইনসুলিন ছাড়াই ভালো
আছেন, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এসেছে এবং বাইপাস সার্জারি ছাড়া ভালো আছেন।
এ চিকিৎসার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই এবং স্বল্প খরচে এর ব্যয় নির্বাহ
করা সম্ভব। যারা প্লিমিনারি স্টেজে আছেন কিংবা যারা সুস্থ থাকতে চান তারাও এ
পদ্ধতিতে ব্যায়াম করতে পারেন। বাংলাদেশে বর্তমানে প্রায় ৭০ লাখ ডায়াবেটিস
রোগী আছেন এবং আমাদের দেশে মানুষের মৃত্যুর অন্যতম কারণ ডায়াবেটিস ও উচ্চ
রক্তচাপজনিত জটিলতা। হলিস্টিক ক্লাব গঠন ও সুশৃংখল জীবনযাপনে অভ্যস্ত
করানোর মাধ্যমে দেশের বেশিরভাগ জনগোষ্ঠীকে সুস্থ রাখা সম্ভব।
অধ্যাপক ডা. গোবিন্দ চন্দ্র দাস
হলিস্টিক হেলথ কেয়ার সেন্টার
পান্থপথ, ঢাকা।
মোবাইল : ০১৭২১৮৬৮৬০৬
অধ্যাপক ডা. গোবিন্দ চন্দ্র দাস
হলিস্টিক হেলথ কেয়ার সেন্টার
পান্থপথ, ঢাকা।
মোবাইল : ০১৭২১৮৬৮৬০৬

No comments:
Post a Comment