Tuesday, November 22, 2016

আসছে তাহসানের নতুন মিউজিক ভিডিও কেউ না জানুক

চলতি বছরের ভালোবাসা দিবসে প্রকাশিত তাহসান ও ইমরানের দ্বৈত অ্যালবাম ‘মন কারিগর’। সিডি চয়েসের ব্যানারে এ অ্যালবামে ৩টি করে গানে কণ্ঠ দেন দুই শিল্পী। এরমধ্যে রবিউল ইসলাম জীবনের লেখা তাহসানের গাওয়া ‘কেউ না জানুক’ গানটি বেশ শ্রোতাপ্রিয়তা পায়। এবার তৈরি হল গানটির ভিডিও। ভিডিওতে তাহসানের সঙ্গে অংশ নিয়েছেন ইমরান। মডেল হয়েছেন সুজানা ও এবিএম সুমন।
ভিডিওটি নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। মিউজিক ভিডিওটি পহেলা ডিসেম্বরে সিডি চয়েসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। এ প্রসঙ্গে তাহসান বলেন, ‘আমার অনেক পছন্দের একটি গান এটি। ভিডিওটিও দুর্দান্ত হয়েছে। আমার বিশ্বাস ভক্ত-শ্রোতারা কাজটি খুব পছন্দ করবেন।’ সিডি চয়েসের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল জানান, ‘গানটি আমার একটি স্বপ্নের প্রজেক্ট আমি নিজেও এই গানটির অনেক বড় একজন ফ্যান শ্রোতাদের কাছে যদি এই মিউজিক ভিডিওটি জনপ্রিয়তা পায় তবে আমার এই স্বপ্ন সার্থক হবে।’

No comments:

Post a Comment