Thursday, November 24, 2016

দ. কোরিয়ার প্রেসিডেন্টের দফতরে বিপুল ভায়াগ্রা!

মিস পাকের পদত্যাগের দাবিতে দক্ষিণ
কোরীয়দের বিক্ষোভ। ছবি: এএফপি
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দফতর থেকে প্রচুর সংখ্যায় যৌন উত্তেজক ট্যাবলেট ভায়াগ্রা কেনার খবর ফাঁস করেছেন একজন বিরোধী রাজনীতিক। তিনি জানতে চেয়েছিলেন জননাঙ্গের অক্ষমতা চিকিৎসার জন্য যে ট্যাবলেট ব্যবহার করা হয় প্রেসিডেন্টের দফতর কেন সেই ওষুধ কিনেছিল। খবর বিবিসির। সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘অলটিচিউড সিকনেস’ অর্থাৎ উচ্চতায় উঠলে যারা অসুস্থ বোধ করেন তার ওষুধ হিসেবে সরকার এই ট্যাবলেট কিনেছিল। কিন্তু সেগুলো ব্যবহার করা হয়নি। পার্ক তার বান্ধবীকে দুর্নীতিতে সহযোগিতা করেছেন বলে অভিযোগের মধ্যে নতুন করে এ বিতর্ক উঠল।
প্রেসিডেন্টের একজন মুখপাত্র বলেছেন পূর্ব আফ্রিকায় এক সরকারি সফরের আগে তাদের দফতর থেকে ৩৬৪টি ভায়াগ্রা ট্যাবলেট এবং আরও কিছু পিল কিনেছিল। যেগুলো ব্যবহার হয়নি বলে ওই মুখপাত্র জানান। এমন গুজবও বাজারে রটেছে যে, মিস পাক এবং তার বন্ধু মিস চই কোনো ধরনের ধর্মবিশ্বাসভিত্তিক গোপন আচার-অনুষ্ঠানের সঙ্গে জড়িত। বন্ধুর দুর্নীতি কেলেংকারিতে নজিরবিহীন বিক্ষোভের মুখে পড়েছেন পার্ক। হাজার হাজার মানুষ রাজপথে নেমে পার্কের পদত্যাগ দাবি করছেন। বিরোধী দল তাকে অভিসংশনের উদ্যোগ নিয়েছেন। উচ্চতায় উঠলে অক্সিজেনের অভাবে অনেক সময় ফুসফুসে রক্তচাপ বেড়ে যায় এবং বিজ্ঞানীদের মতে, ভায়াগ্রা রক্তচাপ কমিয়ে রক্তে অক্সিজেনের মাত্রা বাড়াতে সহায়ক হতে পারে।

No comments:

Post a Comment