মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দেয়া বিজয় ভাষণে ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বি প্রার্থী হিলারি ক্লিনটনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সাবের্ক ফার্স্টলেডি, সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও সিনেটর হিলারি ক্লিন্টন তার দীর্ঘ রাজনৈতিক জীবনে যুক্তরাষ্ট্রকে সেবা করেছেন উল্লেখ করে ট্রাম্প এ কৃতজ্ঞতা জানান। বুধবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে ট্রাম্পের বিজয় নিশ্চিত হয়।
৫৩৮ ইলেক্টোরাল ভোটের ৪৯৫টির মধ্যে ট্রাম্প ২৭৭টি ভোট পেয়েছেন। অন্যদিকে হিলারি ২১৮টি ভোট পেয়েছেন। বিজয় নিশ্চিত হওয়ার পর নিজের নিউইয়র্কে নিজের সমর্থকদের সামনে হাজির হয়ে বিজয় ভাষণ দেন ট্রাম্প। তবে তার স্বভাবসুলভ ভঙ্গিতে নয়, অত্যন্ত ধীরস্থিরভাবে ভাষণের শুরুতেই হিলারিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ট্রাম্প। তিনি বলেন, এই মাত্র হিলারি আমাকে ফোন করে অভিনন্দন জানিয়েছন। তিনি আমার বিজয়কে সম্মান জানিয়েছেন। ট্রাম্প বলেন, আমি হিলারি ও তার পরিবারকে ধন্যবাদ জানাই। তারা অত্যন্ত নির্বাচনী প্রচারণায় কঠোর পরিশ্রম করেছেন। ভাষণে ট্রাম্প রিপাবলিকান, ডেমোক্রেট ও ইন্ডিপেনডেন্ট ভোটারসহ সব মার্কিনীকে জাতীয় ঐক্য গড়ে তোলার ডাক দেন।

No comments:
Post a Comment