ঢাকাই
চলচ্চিত্রের অন্যতম নায়ক নিরব। বেশ কিছু ভালো সিনেমা দর্শকদের উপহার
দিয়েছেন তিনি। হাতে রয়েছে আরও কিছু ছবি। তবে তিনি এখন ব্যস্ত রয়েছেন
বলিউডের একটি সিনেমা নিয়ে। ছবির নাম ‘বালা’। ফেইথ পিকচার ইনকরপোরেশনের
ব্যানারে ছবিটি পরিচালনা করবেন বলিউডের প্রখ্যাত নির্মাতা ফয়সাল সাইফ।
এদিকে
দুই বছর আগে মালয়েশিয়ার একটি ছবিতে অভিনয় করেছিলেন নিরব। ছবির নাম
'বাংলাশিয়া'। ছবিতে বাংলাদেশী এক যুবকের চরিত্রে অভিনয় করেছেন নিরব। সেন্সর
জটিলতার কারণে এতোদিন এর মুক্তির বিষয়টি বন্ধ ছিল। তবে শিগগিরই ছবিটি
মুক্তি পাবে বলে জানিয়েছেন নিরব। ছবিটি পরিচালনা করেছেন মালয়েশিয়ার
নির্মাতা ন্যামউই। ছবিতে নিরবের বিপরীতে অভিনয় করেছেন সিঙ্গাপুরের
অভিনেত্রী আতিকা সোহাইমি।

No comments:
Post a Comment