রাজকোট
টেস্টে শুরু থেকে শেষ পর্যন্ত চালকের আসনে ছিল ইংল্যান্ড। কিন্তু সিরিজের
দ্বিতীয় টেস্টে বদলে গেছে ছবিটা। চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলির
সেঞ্চুরিতে চার উইকেটে ৩১৭ রান তুলে বিশাখাপত্তম টেস্টের প্রথম দিনটা
নিজেদের করে নিয়েছিল ভারত। রবিচন্দ্রন অশ্বিনের অলরাউন্ড নৈপুণ্যে কাল
দ্বিতীয় দিনে ম্যাচের লাগাম আরও শক্ত হাতে ধরেছে স্বাগতিকরা। ভেন্যুর
কিউরেটর আগেই বলেছিলেন, দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন থেকে স্পিন ধরবে
উইকেটে। হয়েছে সেটাই। তাতে ভুগল ভারতীয় ব্যাটিং। তবে আরও বেশি ভুগছে ইংলিশ
ব্যাটিং। প্রথম ইনিংসে ভারতের ৪৫৫ রানের জবাবে পাঁচ উইকেটে ১০৩ রানে
দ্বিতীয় দিন শেষ করেছে ইংল্যান্ড। এখনও ৩৫২ রানে পিছিয়ে কুকরা।
আর
এক উইকেট পড়লেই ইংলিশ ব্যাটিংয়ের লেজ বেরিয়ে আসবে। ব্যাটে-বলে দ্বিতীয়
দিনের নায়ক অশ্বিন। টেস্ট র্যাংকিংয়ের শীর্ষ অলরাউন্ডারের ব্যাট থেকে
এসেছে আরও একটি কার্যকর ফিফটি। পরে দারুণ বোলিংয়ে নিয়েছেন দুই উইকেট।
অশ্বিনের স্পিনে নাকাল হওয়ার আগে ইংল্যান্ডকে প্রথম ধাক্কাটা দেন পেসার
মোহাম্মদ সামি। ইনিংসের তৃতীয় ওভারে অসাধারণ এক ডেলিভারিতে আক্ষরিক অর্থেই
ভেঙে দেন অ্যালিস্টার কুকের অফ স্টাম্প। অধিনায়কের বিদায়ের পর হাসিব
হামিদের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিচ্ছিলেন জো রুট। হঠাৎ ছন্দপতন।
হামিদের রানআউটে ভাঙে ৪৭ রানের জুটি। ইংল্যান্ডের দুর্দশা সেই শুরু।
অশ্বিনের ঘূর্ণিতে বোল্ড বেন ডাকেট। থিথু হওয়ার আগেই মঈন আলীকে ফেরালেন
অভিষিক্ত জয়ন্ত যাদব। আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে প্রথম টেস্ট
উইকেটের স্বাদ পেলেন এই অফ-স্পিনার। এই বিপর্যয়ের মধ্যে এক প্রান্ত আগলে
রেখে আস্থার সঙ্গে খেলছিলেন রুট (৫৩)।
কিন্তু
ফিফটির পরই ইংলিশ ব্যাটিংয়ের শিকড় উপড়ে ফেলেন অশ্বিন। ৮০ রানেই নেই পাঁচ
উইকেট! কাঁপতে কাঁপতে জনি বেয়ারস্টোকে নিয়ে দিনের বাকিটা সময় পার করেন বেন
স্টোকস। এর আগে দিনের শুরুতে বল হাতে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছিল ইংল্যান্ড।
পেসাররা সুবিধা করতে না পারলেও ভারতকে কাঁপিয়ে দেয় মঈনের স্পিন। ১৫১ রানে
দিন শুরু করা কোহলি ফিরে যান ১৬৭ রানে। নিজের পরের ওভারে তিন বলের মধ্যে
মঈন ফেরান ঋদ্ধিমান সাহা ও রবীন্দ্র জাদেজাকে। অষ্টম উইকেটে জয়ন্ত যাদবকে
নিয়ে ৬৪ রানের জুটিতে সেই বিপর্যয় সামাল দেন অশ্বিন। শেষ পর্যন্ত অশ্বিন
থামেন ৫৮ রানে। আর জয়ন্ত করেন ৩৫। পরে বল হাতেও দু’জন মিলে দিনটা করে
রাখলেন ভারতের। এএফপি। ভারত প্রথম ইনিংস ৪৫৫ (পূজারা ১১৯, কোহলি ১৬৭,
অশ্বিন ৫৮, যাদব ৩৫। অ্যান্ডারসন ৩/৬২, মঈন আলী ৩/৯৮)।
ইংল্যান্ড প্রথম ইনিংস
রান বল ৪ ৬
কুক ব সামি ২ ১১ ০ ০
হামিদ রানআউট ১৩ ৫০ ০ ০
রুট ক উমেশ ব অশ্বিন ৫৩ ৯৮ ৬ ০
ডাকেট ব অশ্বিন ৫ ১৯ ০ ০
মঈন আলী এলবিডব্ল– ব জয়ন্ত ১ ২১ ০ ০
স্টোকস ব্যাটিং ১২ ৪৯ ১ ০
বেয়ারস্টো ব্যাটিং ১২ ৪৬ ১ ০
অতিরিক্ত ৫
মোট (৫ উইকেটে, ৪৯ ওভারে) ১০৩
উইকেট পতন : ১/৪, ২/৫১, ৩/৭২, ৪/৭৯, ৫/৮০।
বোলিং : মোহাম্মদ সামি ৮-২-১৫-১, উমেশ যাদব ৬-১-১৪-০, জাদেজা ১৫-৩-৩৮-০, অশ্বিন ১৩-৫-২০-২, জয়ন্ত যাদব ৭-৩-১১-১।
ইংল্যান্ড প্রথম ইনিংস
রান বল ৪ ৬
কুক ব সামি ২ ১১ ০ ০
হামিদ রানআউট ১৩ ৫০ ০ ০
রুট ক উমেশ ব অশ্বিন ৫৩ ৯৮ ৬ ০
ডাকেট ব অশ্বিন ৫ ১৯ ০ ০
মঈন আলী এলবিডব্ল– ব জয়ন্ত ১ ২১ ০ ০
স্টোকস ব্যাটিং ১২ ৪৯ ১ ০
বেয়ারস্টো ব্যাটিং ১২ ৪৬ ১ ০
অতিরিক্ত ৫
মোট (৫ উইকেটে, ৪৯ ওভারে) ১০৩
উইকেট পতন : ১/৪, ২/৫১, ৩/৭২, ৪/৭৯, ৫/৮০।
বোলিং : মোহাম্মদ সামি ৮-২-১৫-১, উমেশ যাদব ৬-১-১৪-০, জাদেজা ১৫-৩-৩৮-০, অশ্বিন ১৩-৫-২০-২, জয়ন্ত যাদব ৭-৩-১১-১।

No comments:
Post a Comment