![]() |
| মাহমুদুল্লাহ রিয়াদকে ফিরিয়েছেন শহিদ আফ্রিদি |
বিপিএলে
রংপুর রাইডার্সের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে খুলনা
টাইটান্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাহমুদুল্লাহ রিয়াদের
দল ৩৮ রানে হারিয়ে বসেছে ৩ উইকেট। সর্বশেষ খুলনার সংগ্রহ ১৬ ওভারে ৯৪/৩।
তাইবুর রহমান ৩১ এবং রিকি হুইলস ২৭ রান নিয়ে ব্যাট করছেন। দলীয় ১৩ রানে
আবুদল মজিদকে (১০) বোল্ড করে খুলনা শিবিরে আঘাত হানেন স্পিনার আরাফাত সানি।
এরপর
দলীয় ২০ রানে তার বলেই এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন আন্দ্রে ফ্লেচার (৮)।
সেখান থেকে রিকি হুইলসকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
কিন্তু তিনিও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। পাকিস্তানি শহিদ আফ্রিদির বলে
আনোয়ার আলীর তালুবন্দি হওয়ার আগে রিয়াদ করেছেন ১১ রান। এবারের আসরে ৬
ম্যাচে ৫টি জয় দিয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে মাহমুদুল্লাহ
রিয়াদের দল। অন্যদিকে ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রংপুর আছে টেবিলের ৩ নম্বরে।
আজ জিতলেই খুলনাকে টপকে রংপুর চলে যাবে টেবিলের শীর্ষে।

No comments:
Post a Comment