গত
বছর উৎক্ষেপণ করা চীনের স্যাটেলাইটের চোখে ধরা পড়ল মহাবিশ্বের অন্ধকারের
১.৬ বিলিয়ন গ্রহাণু। দেশটির গবেষকরা শনিবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি
জানিয়েছেন। তারা বলছেন, নতুন প্রাপ্ত তথ্যের বিশ্লেষণে আমরা মহাবিশ্বের
সৃষ্টি সম্পর্কে জানতে পারব। পরমাণুর সমন্বয়ে গঠিত এ গ্রহাণুর সন্ধানে
বিজ্ঞানীরা বিস্মিত।
বিজ্ঞানীদের মতে
অন্ধারের এ গ্রহাণুর পরিমাণ স্বাভাবিকের চেয়ে পাঁচগুণ বেশি। বিজ্ঞানীদের
চিন্তা ছিল মহাবিশ্বের 'ডার্ক ম্যাটার' অথবা অন্ধকারাচ্ছন্ন অবস্থার ওপাশের
খবর নেয়ার। নতুন স্যাটেলাইট তাদের সেই ইচ্ছার অনেকটাই পূরণ করতে পেরেছে।
২০১৫ সালের ১৭ ডিসেম্বর ওই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়।

No comments:
Post a Comment