Monday, November 14, 2016

দিতির মেয়ের সঙ্গে বাঁধন

অকাল প্রয়াত অভিনেত্রী দিতি নির্মাণেও বেশ সরব ছিলেন। চলতি বছরের ১৯ মার্চ না ফেরার দেশে চলে গেছেন তিনি। তার প্রস্থানের আট মাসের মাথায় এবার পরিচালনার খাতায় নাম লিখাচ্ছেন তার কন্যা লামিয়া। নাটকের নাম ‘দুই পুতুলের গল্প’। এটি রচনা করেছেন আজম খান। প্রয়াত দিতি শুধু একজন অভিনেত্রী ছিলেন না, পরিচালক হিসেবেও তার সুখ্যাতি ছিল। মায়ের পথ অনুসরণ করে অভিনয়ে না হলেও নির্মাণে আসছেন সোহেল চৌধুরী-দিতি দম্পতির একমাত্র কন্যা লামিয়া চৌধুরী। দিতি কন্যার পরিচালনায় প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন লাক্স তারকা বাঁধন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দিতি আপার সঙ্গে আমার সম্পর্কটা ছিল পরিবারের সদস্যের মতো। একসঙ্গে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। ভাবতে ভালো লাগছে তার সন্তানের নির্দেশনায়ও আমি এখন কাজ করব। আরও ভালো লাগার বিষয়, আমরা শুটিং করব গুলশানের সেই বাসায়, যে বাসাটায় দিতি আপা শেষ সময়গুলো কাটিয়েছেন। আশা করছি কাজটি ভালো হবে।’ নাটকটির শুটিং হবে ২০ ও ২১ নভেম্বর। এতে আরও অভিনয় করবেন এফএস নাঈম ও কল্যাণ কোরাইয়া।

No comments:

Post a Comment