টিভি ও চলচ্চিত্র- দুই মাধ্যমেই সমানতালে অভিনয় করে যাচ্ছেন ইমন। সম্প্রতি বেশ কয়েকটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেও দীর্ঘদিন ধরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না তার কোনো ছবি। সমসাময়িক ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি
*দীর্ঘদিন ধরেই নতুন কোনো ছবি মুক্তি পাচ্ছে না আপনার...
**গত বছরের শেষের দিকে আমার অভিনীত ‘অন্তরঙ্গ’ ছবিটি মুক্তি পায়। অনেক ছবির কাজ শেষ হলেও ব্যবসায়িক কারণে ছবিগুলো মুক্তি দেয়া হচ্ছে না। তবে শিগগিরই ছবিগুলো মুক্তি পাবে। ভালো কিছু নিয়েই ফেরার অপেক্ষায় আছি।
*ইদানীং নাটকের ব্যস্ততা বেশিই মনে হচ্ছে?
**নাটকে বেশি ব্যস্ত হচ্ছি এমনটি বলা যাবে না। কারণ আমি তো এখন সিনেমার ফাঁকে ফাঁকে নাটকে অভিনয় করি। ভালো গল্প আর টাইমিং মিলে গেলেই এতে অভিনয় করা। এছাড়াও অনেকের অনুরোধেও মাঝে মাঝে নাটকে অভিনয় করা হয়। এক্ষেত্রে কোয়ালিটির ক্ষেত্রে কখনও আপস করি না।
*নাটকে অভিনয়ের কারণে সিনেমায় নেতিবাচক প্রভাব পড়ছে না?
**আমি কিন্তু নাটক এবং মডেলিং থেকেই চলচ্চিত্রে এসেছি। তবুও আমাকে দর্শকরা গ্রহণ করেছেন। দর্শকরা জানেন আমি কোথা থেকে এসেছি। তাই তারা আমাকে দুই মাধ্যমেই দেখতে প্রস্তুত। এখানে মুখ্য হচ্ছে অভিনয় এবং গল্প। আমি যদি অভিনয় এবং মানসম্পন্ন গল্প দিতে না পারি তবেই তারা হতাশ হবেন। তাই সিনেমার পাশাপাশি নাটকে অভিনয় করলেও আমার উপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।
*‘পরবাসিনী’ ছবির খবর কী?
**ছবিটির সম্পূর্ণ কাজ শেষ। এখন কেবল মুক্তির প্রহর গুনছে। এটি শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক পরিণ্ডলেও মুক্তি দেয়া হবে। তাই হয়তো একটু দেরি হচ্ছে। এছাড়াও ‘কিলার’ নামে আরও একটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।
*সম্প্রতি ‘সমাধান’ নামে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন...
**এ ছবির গল্প শুনে এত ভালো লেগেছে যে, কাজ করার জন্য আমি উদ্গ্রীব। একেবারে রোমান্টিক অ্যাকশন, পারিবারিক গল্পের ছবি এটি। আগামী ২০ নভেম্বর থেকে এর শুটিং শুরু হবে।

No comments:
Post a Comment