ব্রাহ্মণবাড়িয়ার
নাসিরনগরে হিন্দু ধর্মাবলম্বীদের ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শন করেন
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। মঙ্গলবার দুপুর ১২টার দিকে
তিনি নাসিরনগরে পৌঁছান। এরপর দুপুর ১টায় তিনি উপজেলার গৌরমন্দির পরিদর্শন
করেন। মন্ত্রীর সঙ্গে ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার,
পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক,
অতিরিক্ত
মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী এবং র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ জানান,
স্বরাষ্ট্রমন্ত্রী নাসিরনগরে প্রথমে ক্ষতিগ্রস্ত গৌরমন্দির পরিদর্শন করেন।
পরে তিনি স্থানীয় আশুতোষ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে একটি জনসমাবেশে যোগ দেন।
সমাবেশে প্রশাসনের কর্মকর্তা ছাড়াও সব ধর্মের প্রতিনিধিরা ছিলেন।

No comments:
Post a Comment