ধানমণ্ডির কলাবাগান থানা এলাকায় গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগে এক দম্পতিকে আটক করেছে পুলিশ। রোববার রাত ১২টার দিকে তাদের আটক করা হয়েছে। তবে ওই দম্পতির নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
কলাবাগান থানার ডিউটি অফিসার এসআই সাহেদ ইসলাম যুগান্তরকে জানান, আনুমানিক ১২ বছর বয়সের এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে উত্তর ধানমণ্ডি এলাকার গৃহকর্তা ও গৃহকর্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইন ব্যবস্থা গ্রহণ করা হবে।

No comments:
Post a Comment