Saturday, November 26, 2016

নভেম্বরেই বাংলাদেশকে স্বাধীনতা দিতে সম্মত হয় পাকিস্তান

বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার এক সাক্ষাৎকারে জানিয়েছেন, মার্কিন চাপে ১৯৭১ সালের নভেম্বরে তৎকালীন পূর্ব পাকিস্তানকে স্বাধীনতা দিতে সম্মত হয় পাকিস্তান। প্রখ্যাত মার্কিন ম্যাগাজিন দ্য আটলান্টিকের সর্বশেষ সংখ্যায় তার একটি সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। বিতর্কিত এই মার্কিন কূটনীতিক বলেন, একাত্তরের নভেম্বরে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। সেখানে ইয়াহিয়া খান পরের বছরের মার্চে বাংলাদেশকে স্বাধীনতা দিতে সম্মত হন।
এর আগে পূর্ব পাকিস্তানকে স্বায়ত্তশাসন দিতে পাকিস্তানের প্রতি যুক্তরাষ্ট্রের চাপ বাড়ছিল। দ্য আটলান্টিকের প্রধান সম্পাদক জেফ্রে গোল্ডবার্গকে দেয়া ওই সাক্ষাৎকারে তখন প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন দেয়ার একটি ব্যাখ্যা দেন কিসিঞ্জার। সেখানে তিনি বলেন, ১৯৬৯ সালে চীনের সঙ্গে সম্পর্ক শুরুর প্রক্রিয়া শুরু হয়। আর বাংলাদেশে যুদ্ধ শুরু হয় ১৯৭১ সালে। এরই মাঝে চীনের সঙ্গে খুবই গোপনীয় কিছু বৈঠক অনুষ্ঠিত হয়। আর এসব বৈঠক পাকিস্তানের মাধ্যমেই অনুষ্ঠিত হয়েছিল।

No comments:

Post a Comment